রামনবমীর দিনে সাক্ষাৎ রামলালা হাজির হলেন বাঁকুড়ার শহরের প্রতাপ বিশ্বাস এর বাড়িতে। শুনতে অবাক লাগলেও এই ঘটনা কিন্তু একদমই সত্যি। এক পলক দেখলেই মনে হবে অযোধ্যার সেই রামলালা।
মেকাপের জাদুতে মডেল হিসেবে নিজের সন্তানকেই ব্যবহার করে জীবন্ত রামলালায় রূপান্তরিত করে তুললেন মা শিল্পী চৈতালি বিশ্বাস।
শিল্পী চৈতালি বিশ্বাস এর এই তার হাতের প্রতিভা এক পলকেই চমকে দিয়েছে সকলকে। ‘রামলালা’ রূপে সাজার সুযোগ পেয়ে খুশি হয়েছে ছেলে আয়ুষ্মান বিশ্বাসও। জানিয়েছে ‘মাম্মাম’ আবদার রাখায় বেজায় খুশি হয়েছে ছোট্ট খুদে।
শিল্পী চৈতালি বিশ্বাস জানান এই কাজটি করতে তার প্রায় সময় লেগেছে ১০ ঘণ্টার মতো। পাশাপাশি তিনি জানান কাজের সমস্ত উপকরণে তার বাড়ির তৈরী। বর্তমানে দর্শকদের তার কাজ পছন্দ হলেই তার পরিশ্রমের সার্থকতা ঘটবে বলেই জানান তিনি।







