রাজনীতি

নির্বাচন কমিশনের নিয়মের বিরুদ্ধে গর্জে উঠলেন প্রকাশ রাজ, শনিবার কোচিতে বড় গণ-বিক্ষোভের ডাক!

দিল্লির পর এবার প্রতিবাদের আঁচ আছড়ে পড়তে চলেছে দক্ষিণ ভারতেও। নির্বাচন কমিশনের ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ প্রক্রিয়ার বিরুদ্ধে এবার সরাসরি রণহুঙ্কার দিলেন প্রখ্যাত অভিনেতা প্রকাশ রাজ। দেশের গণতন্ত্র রক্ষা করতে আগামী শনিবার ৭ নভেম্বর কেরালার কোচিতে আয়োজিত এক বিশাল গণ-বিক্ষোভে সর্বস্তরের মানুষকে শামিল হওয়ার জোরালো আহ্বান জানিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ একটি ভিডিও বার্তা শেয়ার করে প্রকাশ রাজ সরকার ও নির্বাচন কমিশনের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, “গণতন্ত্রকে হত্যা করা আমরা কোনোভাবেই বরদাস্ত করব না। আমাদের গণতন্ত্রকে বাঁচাতে সবাইকে একজোট হয়ে শান্তিপূৰ্ণভাবে আওয়াজ তোলা অত্যন্ত জরুরি।”
ককরোচ জনতা পার্টি-র উদ্যোগে এই অভিনব প্রতিবাদের নাম দেওয়া হয়েছে “Jantar Mantar at Kochi”। আগামী শনিবার বিকেল ৪টে থেকে কোচির রাজেন্দ্র ময়দানে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে সিজেপি-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকেসহ দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
উল্লেখ্য, এর আগে দিল্লির মূল যন্তর মন্তরে দেশের প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে গিয়ে চরম হেনস্থার শিকার হতে হয়েছিল এই সংগঠনের সদস্যদের। বিনা অনুমতিতে আন্দোলনের অভিযোগে অভিজিৎ দিপকে, সৌরভ দাসসহ একাধিক কর্মীকে গ্রেপ্তার করে এক সপ্তাহ জেলেও রাখা হয়েছিল। দিল্লি প্রশাসনের সেই বাধার জবাব দিতেই এবার কোচিকে প্রতিবাদের নতুন মঞ্চ হিসেবে বেছে নিয়েছেন আন্দোলনকারীরা, যেখানে সাধারণ নাগরিক ও ছাত্র সমাজকে পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন অভিনেতা প্রকাশ রাজ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.