নিজস্ব সংবাদদাতা : বোম উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকায়। বেলডাঙা থানার চৈতন্যপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত নওদা পাড়া এলাকায় পুকুর পাড়ে বেশ কিছু সকেট বোমা দেখতে পাওয়া যায়। গতকাল বাচ্চারা মাছ ধরতে গিয়ে সেই বোমা লোহা ভেবে গুলি কুড়িয়ে বাড়ি নিয়ে যায়। বাড়ির লোক চিনতে পেরে সেই বোমা গুলি আবার পুনরায় সেই এলাকায় রেখে যায়। এবং পুলিশকে খবর দেওয়া হয় ঘটনাস্থলে গতকাল থেকে দুইজন সিভিক পুলিশকে মোতায়ন করা ছিল। বোম স্কোয়ার্ড খবর দেওয়া হয়েছে এলাকায় আরো কিছু বোম থাকতে পারে বলে সন্দেহ করা হয়েছে। কে বা কারা কি কারনে বোম রাখা হয়েছে সেই নিয়ে খোঁজখবর নিতে শুরু করেছে বেলডাঙা থানার পুলিশ।
সুদীপ রায় (মুর্শিদাবাদ)







