দেশ

টানা ৫ দিন ব্যাঙ্ক বন্ধের আশঙ্কা, পরিষেবা সচল রাখতে ২৭ সেপ্টেম্বর শাখা খোলার নির্দেশ RBI-এর

সেপ্টেম্বর মাসে ফের ব্যাঙ্ক ধর্মঘটের ডাক। মাসের শুরুতেই তিন দিনের ধর্মঘটের পর আগামী ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর ফের ধর্মঘটে যাওয়ার ঘোষণা করেছে ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়ন। এর জেরে ব্যাঙ্কিং পরিষেবায় যাতে বড়সড় প্রভাব না পড়ে, তা নিশ্চিত করতে বিশেষ পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার।

ধর্মঘটের আগে ২৬ সেপ্টেম্বর শনিবার এবং ২৭ সেপ্টেম্বর রবিবার হওয়ায় টানা পাঁচদিন ব্যাঙ্ক বন্ধ থাকার পরিস্থিতি তৈরি হতে পারে। এতে সাধারণ গ্রাহকদের সমস্যায় পড়ার আশঙ্কা রয়েছে। সেই বিষয়টি মাথায় রেখেই আগামী রবিবার, ২৭ সেপ্টেম্বর ব্যাঙ্কের শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া।

আরবিআই-এর নির্দেশ অনুযায়ী, শুধু সাধারণ ব্যাঙ্ক শাখাই নয়, এটিএম-সংক্রান্ত শাখা এবং ব্যাঙ্কের সঙ্গে যুক্ত অন্যান্য অফিসও ওই দিন খোলা রাখতে হবে। এর ফলে গুরুত্বপূর্ণ ব্যাঙ্কিং পরিষেবা যাতে একেবারে থমকে না যায়, সেই ব্যবস্থা করা হচ্ছে।

উল্লেখ্য, সরকারি ও বেসরকারি—দুই ক্ষেত্রের ব্যাঙ্ক কর্মীদের জন্য সপ্তাহে পাঁচদিন কাজ এবং শনিবার-রবিবার ছুটির দাবিতে দীর্ঘদিন ধরে সরব ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়ন। তাদের দাবি, প্রতি সপ্তাহে দু’দিন সাপ্তাহিক ছুটি চালু করা হোক। এখনও সেই দাবি পূরণ না হওয়ায় ফের ধর্মঘটের পথে হাঁটছে ব্যাঙ্ক কর্মী সংগঠন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.