নিজস্ব সংবাদদাতা :২১ জুলাই কালীঘাট এ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর বাড়ির সামনে পুলিশ স্টিকার মারা গাড়ি নিয়ে অস্ত্র সহ গ্রেপ্তার হয়েছিলো নূর আমিনকে। পুলিশি হেফাজতে থাকার পর আজ তাকে আলিপুর কোর্ট এ তোলা হোলো। আদালতে নুর আমিনের আইনজীবী বলেন, নুর আমিন মানসিক অসুস্থ রয়েছে, মেডিকেল ট্রিটমেন্ট এর দরকার রয়েছে।
সরকারি পক্ষের আইনজীবী বলেন,নুর আমিন মানসিক অসুস্থতার ভান করছেন। তদন্তে নেমে আমরা দেখেছি নুর আমিন এর আগে জিএসটি ডিপার্টমেন্টে কাজ করতো। প্রচুর ইনফরমেশন তিনি জিএসটি ডিপার্টমেন্ট কে দিয়েছেন। নুর আমিন এই কাজের জন্য রিওয়ার্ড ও পেয়েছেন, সেই সার্টিফিকেটের সমস্ত কিছু উদ্ধার করা হয়েছে। সমস্ত কিছু শোনার পরে বিচারক ১৭ই আগস্ট পর্যন্ত জেল হেফাজাতের নির্দেশ দেন।






