সিনেমা প্রেমীদের কাছে গুরুত্বপূর্ণ তারিখ হল একুশে জুলাই। সেই দিনেই মুক্তি পেয়েছে দুটি তাবড় সিনেমা। একদিকে রয়েছে যেমন হলিউডের ক্রিস্টোফার লোনারের ওপেন হাইমার। তেমনি অন্যদিকে আবার গ্ৰেটা গারউইক পরিচালিত বার্বি। লোনারের নাম শোনেননি কিংবা তার কাজ সম্পর্কে কিছু জানেন না আজকের দিনে এমন মানুষ বোধহয় খুঁজে পাওয়া যাবেই না। অপরদিকে বারবি ছবিতেও ফুটে উঠেছে গ্রেটার নারীবাদী মননের ছাপ।
গ্ৰেটা পিতৃতন্ত্রের বিরুদ্ধে নারীবাদীদের পাঠ পড়িয়েছেন। গুরু গম্বির জ্ঞান বিতরণের বদলে খুব সুন্দর করে সকলকে বুঝিয়েছেন তিনি। বক্স অফিসে বার্বি ওপেন হাই মারকে শুধু টেক্কাই দেয়নি এমন কি সারা বিশ্বজুড়ে ১০০ কোটি মার্কিন ডলারে ব্যবসা করে নিয়েছে। ভারতীয় মুদ্রায় যার অংক ৮৩০০ কোটি টাকার কাছাকাছি।এই বার্বি ছবির মুখ্য চরিত্রে রয়েছে হলিউডের জনপ্রিয় অভিনেত্রী মারগো রবি এবং অভিনেতা রায়ান গলজিং। মুখ্য চরিত্র ছাড়া একাধিক পার্শ্ব চরিত্র জায়গা পেয়েছে এই ছবিতে।
নিজের ছবির প্রচারের জন্য এক বুদ্ধিদীপ্ত কৌশল তিনি বেছে ছিলেন। গ্রেটা পোশাকে ব্র্যান্ড থেকে শুরু করে ফুড স্টল পর্যন্ত বেছে ছিলেন বিজ্ঞাপনের জন্য। এমনকি প্রচারের জন্য বার্বির টিম জোট বেঁধেছিলেন গুগল টিমের সঙ্গেও। মুক্তির কয়েকদিন আগেই বার্বি লিখে কোন সমাজ মাধ্যমের সার্চ করলেই পুরো স্ক্রিন গোলাপী হয়ে উঠছিল। বিজ্ঞাপনের অবদান কম কিছু নয় এই ছবির সাফল্যের পিছনে।







