রাজ্য

তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণের সময় হিঙ্গলগঞ্জ এ দাহ হল নরেন্দ্র মোদীর কুশ পুতুল

হিঙ্গলগঞ্জ বিধানসভার বরুনহাট এলাকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশ পুতুলে জুতার মালা পরিয়ে দীর্ঘক্ষণ চলে প্রতিবাদী বিক্ষোভ। নরেন্দ্র মোদির নেতৃত্বে নতুন সরকার গঠন হচ্ছে কেন্দ্রে এর আগে ১০০ দিনের কাজের টাকা দেইনি কেন্দ্রীয় সরকার প্রশ্ন তুলেই চলে এই বিক্ষোভ।

দেশের প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারের জন্য যখন নরেন্দ্র মোদী শপথ গ্রহণ করছেন ঠিক সেই সময়ে বসিরহাটের হাসনাবাদ বরুনহাট এলাকায় নরেন্দ্র মোদির কুশ পুতুল দাহ করে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা।হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি আমিরুল ইসলাম গাজীর উপস্থিতিতে হাসনাবাদ লেবুখালী রোড এর উপর এই বিক্ষোভ এবং কুশপুতল দাহ করা হয়। অন্যদিকে সান্ডেলেবিল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধিক্কার মিছিল ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি র কুসপতল পুড়িয়ে প্রতিবাদ জানায় বাকরা বাজার এলাকায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.