বিনোদন

কন্যা সন্তানের মা হলেন দীপিকা। মাঝরাতে একরত্তিকে দেখতে ছুটলেন শাহরুখ!

চলতি বছর ফেব্রুয়ারি মাসে দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং ঘোষণা করেছিলেন তাঁদের প্রথম সন্তান আসার খবর। অবশেষে বিগত রবিবার সকালে মুম্বইয়ের‌ রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে এক কন্যা সন্তানের জন্ম দিলেন দীপিকা। সেই খবরই সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন রণবীর-দীপিকা।

সেই হাসপাতালে দীপিকার কন্যা সন্তানের সঙ্গে দেখা করতে গেলেন শাহরুখ খান। বৃহস্পতিবার মধ্যরাতে হাসপাতালের সামনে দেখা যায় কিং খানের গাড়ি। বহুদিনের পুরনো বন্ধু ও সহ অভিনেত্রী দীপিকা আর তাঁর ছোট্ট মেয়েকে দেখার জন্য তড়িঘড়ি হাসপাতালেই আসেন শাহরুখ খান।

এরপরও বেশ কিছুদিন মাতৃত্বকালীন ছুটিতে থাকবেন বলে জানিয়েছেন দীপিকা। আশঙ্কা করা হচ্ছে ২০২৫-এ মার্চ থেকে ফের শুটিংএ ফিরবেন তিনি। সূত্রের খবর রণবীর ও তার বাবা জগজিৎ সুন্দর সিং ভবনানির মিলিতভাবে মুম্বইয়ের সমুদ্র সৈকতের কাছাকাছি ১১৯ কোটি টাকার একটি বাড়ি কিনেছেন। সন্তান আসার পরেই তাকে নিয়ে নতুন বাড়িতে প্রবেশ করতে চলেছেন দম্পতি। শাহরুখ খানের ‘মন্নত’-এর পাশেই এবার তারকা রণবীর-দীপিকার নতুন বাসস্থান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.