অভয়া কাণ্ডের প্রতিবাদ জানিয়ে দুর্গাপূজার সরকারি অনুদান প্রত্যাখ্যান করলেন উত্তর ২৪ পরগনার অশোকনগরের একটি পুজো কমিটি। বিগত বছরগুলিতে তারা পুজোর সরকারি অনুদান গ্রহণ করলেও এ বছর আরজিকরের নৃশংস ঘটনার বিচার চেয়ে সরকারি এই অনুদানকে প্রত্যাখ্যান করেছেন।
অশোকনগরের দোগাছিয়া এলাকার বাবা পঞ্চানন দুর্গোৎসব কমিটির তরফে সরকারি অনুদান না নেওয়ার যে সিদ্ধান্ত, তাকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মহিলারাও। এলাকায় তারা অভয়া কান্ড নিয়ে প্রতিবাদ মিছিলে আগে একাধিকবার সামিল হয়েছেন আর এবার পুজোর অনুদান না নেওয়ার সিদ্ধান্ত তারা অনড় রইলেন। শুক্রবার অশোকনগর থানাতে লিখিতভাবে সে কথা জানিয়ে এসেছেন পুজো কমিটির কর্তারা।







