জেলা

মুর্শিদাবাদের বিএসএফ ক্যাম্পে গুলি সহকর্মীর গুলিতে প্রাণ হারালেন হেড কনস্টেবল

মুর্শিদাবাদের ধুলিয়ান এলাকার একটি বিএসএফ ক্যাম্পে শনিবার রাতে ঘটল এক মর্মান্তিক ঘটনা। বিএসএফ-এর এক কনস্টেবলের গুলিতে প্রাণ হারালেন এক ঊর্ধ্বতন কর্মকর্তা। ঘটনার জেরে পুরো এলাকাজুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য।

সূত্রের খবর, বিএসএফ-এর ১১৯ নম্বর ব্যাটালিয়নে কর্মরত কনস্টেবল শিবম কুমার মিশ্র এবং হেড কনস্টেবল রতন সিং শেখাওয়াতের মধ্যে রাত প্রায় সাড়ে দশটা নাগাদ কোনো বিষয় নিয়ে তীব্র কথা-কাটাকাটি হয়। সেই বিবাদের জেরে, মিশ্র নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি চালান রতন সিং-এর দিকে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন হেড কনস্টেবল, এবং তাঁর মৃত্যু হয়।

৫৬ বছর বয়সি শেখাওয়াত রাজস্থানের জয়পুরের বাসিন্দা ছিলেন। ১৯৮৯ সালে তিনি বিএসএফ-এ যোগ দেন। তাঁর পরিবারে রয়েছেন স্ত্রী, এক পুত্র ও কন্যা।

ঘটনার পরেই অভিযুক্ত জওয়ানকে আটক করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে শমসেরগঞ্জ থানায় মামলা রুজু হয়েছে। ইতিমধ্যেই বিএসএফ-এর তরফে একটি বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ জারি করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.