Uncategorizedজেলা

তিনবারের বিধায়ক মহারানী কোঙার পরলোক গমন করলেন!

পশ্চিমবঙ্গের বামফ্রন্ট সরকারের আমলে পরপর তিনবারের বিধায়ক মহারানী কোঙার শুক্রবার দুপুর ১-৪৫ মিনিটে নিজ বাসভবনে পরলোক গমন করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯১ বছর ১ মাস ১২ দিন। তার জন্ম ১৯৩৩ সালের ২৩ নভেম্বর এবং মৃত্যু ৫ জানুয়ারি ২০২৩। মৃত্যুকালে রেখে গেলেন ২ পুত্র ২ কন্যা সহ আত্মীয় পরিজনদের।

তিনি ১৯৭৭ সাল থেকে ১৯৯২ সাল পর্যন্ত পরপর তিনবারের বিধায়ক ছিলেন। কনিষ্ঠ পুত্র অভিজিৎ কোঙার জানান শুক্রবার মরদেহ বাড়িতে শায়িত থাকবে। শনিবার সকাল ৮টায় পূর্ব বর্ধমান জেলার মেমারির সিপিআইএম পার্টি অফিসে মরদেহ নিয়ে যাওয়া হবে। সেখানে শেষ শ্রদ্ধা জানানোর পর মিছিল করে মেমারি চেকপোস্টে গিয়ে বর্ধমান জেলা পার্টি অফিসে পৌঁছাবে সকাল ১০টায়। সেখান থেকে বর্ধমান মেডিকেল কলেজে গিয়ে দেহ প্রদান করা হবে। তার প্রয়াত হওয়ার খবরে বহু দূর দুরান্ত থেকে অগণিত মানুষ শেষ শ্রদ্ধা জানাতে আসেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.