নিজস্ব সংবাদদাতা: গোলমরিচ মূলত দক্ষিণ ভারতে চাষ হয়। গোলমরিচ সাধারণত দুই রঙের হয়, কালো ও সাদা গোলমরিচ।প্রাচীনকাল থেকে এই গোলমরিচের গুঁড়া রান্নার মশলা হিসাবে ব্যবহার করা হয়। তাই একে মশলার রাজাও বলা হয়ে থাকে।গোলমরিচে রয়েছে পাইপারিন নামের রাসায়নিক উপাদান, যা খাবারের স্বাদ বাড়ায়। শুধু তাই-ই নয়, গোলমরিচে রয়েছে প্রচুর রোগ প্রতিরোধ ক্ষমতাও।সেইজন্য গোলমরিচ কে চিকিৎসাক্ষেত্রে ঔষধ হিসেবে ব্যবহার করা হয়। এছাড়াও গোলমরিচ আয়ুর্বেদ শাস্ত্রেও ব্যবহার করা হয়।
গোলমরিচের অনেকগুলি গুন রয়েছে। তাহলে এবার জেনে নেওয়া যাক গোলমরিচের উপকারিতাগুলো-
১. আপনার যদি কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে, তাহলে এক কাপ হালকা গরম জলে গোলমরিচের গুঁড়া ও লেবুর রস মিশিয়ে খান।উপকার পাবেন।
২.গোলমরিচে আছে ভিটামিন এ, ভিটামিন সি ও প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট।যা ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। এছাড়াও এর মধ্যে পিপারলঙ্গুমিন(পিএল) নামক এক রাসায়নিক থাকার কারণে ক্যান্সার কোষের বৃদ্ধি ব্যাহত করে ক্যান্সার প্রতিরোধ করে গোলমরিচ।
৩.আপনার যদি ঠাণ্ডা লাগার ধাত থাকে তাহলে গরম দুধে গোলমরিচ মিশিয়ে খান।আপনার শিশুর ঠান্ডা লেগে সর্দি-কাশি ও ক্রিমি হয় তাহলে তাকে এক চামচ মধু ও গোলমরিচ গুঁড়ো মিশিয়ে খাওয়ালে উপকার পাওয়া যায়। এছাড়াও প্রতিদিন একটি করে গোলমরিচ চিবিয়ে খেলে উপকার পাবেন।
৪.অতিরিক্ত ওজন কমাতে চাইলে গরম জলের সঙ্গে গোলমরিচ খান। কারণ, গোলমরিচ ফ্যাট সেল গুলোকে ভেঙে দেয়। যার ফলে ওজন কমে যায়। এবং ক্যালরি গুলো কমে গিয়ে এনার্জি বাড়াতে সাহায্য করে।
৫.রক্তের সুগার নিয়ন্ত্রণেও গোলমরিচের গুরুত্ব অপরিসীম। তাই ডায়াবেটিস হলে কচি নিম পাতার সঙ্গে ৩-৪টি গোলমরিচ খেতে পারেন।উপকার পাবেন।
৬.হালকা গরম জলে গোলমরিচ গুঁড়ো মিশিয়ে খেলে শরীরে এনার্জি বাড়বে এবং অ্যাসিডিটির সমস্যাও দূর হবে।এছাড়াও কোমর বা পাঁজরের ব্যথা সারাতে গোলমরিচ চূর্ণ গরম জলসহ সকাল ও বিকেলে একবার করে খেতে পারেন।
৭.দাঁতের ব্যথা থেকে মুখের ক্ষত দূর করতে গোলমরিচ দারুন কার্যকরী। সামান্য জলসহ গোলমরিচ বেটে দাঁত ও মাড়িতে প্রলেপ দিলে ব্যথা দূর হবে।এছাড়াও হেঁচকি বন্ধ করতে, চোখের নানান সমস্যা সারাতে গোলমরিচ সেবন জরুরি বলে মনে করা হয়।







