রাজনীতি

মুখ্যমন্ত্রীর কথা অপমানজনক ! মানহানির অভিযোগে এবার আইনি চিঠি শুভেন্দুর

কয়লা কেলেঙ্কারিতে মুখ্যমন্ত্রী নাম জড়িয়ে বিধেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। কিন্তু চুপ করে থাকার মানুষ নন শুভেন্দু। মানহানির অভিযোগ তুলে শুভেন্দু চিঠি পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি এই চিঠি আইনজীবী সূর্যনীল দাসের মাধ্যমে । চিঠি অনুযায়ী, মুখ্যমন্ত্রী যে বক্তব্য রেখেছেন , তার প্রেক্ষিতে তাঁকে প্রমাণ দিতে হবে। আর ৭২ ঘণ্টার মধ্যে মুখ্যমন্ত্রী যদি প্রমাণ দিতে না পারেন , তাহলে মানহানি করার জন্য , বিরোধী দলনেতা আইনি পথে ব্যবস্থা নেবেন ।

শুভেন্দু অধিকারীর অভিযোগ , মুখ্যমন্ত্রী তাকে ব্যক্তিগতভাবে অপমান করেছেন । দুই দিন পর পর , কয়লা দুর্নীতির সঙ্গে শুভেন্দু অধিকারীকে জড়িয়ে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী , এমনটাই অভিযোগ। তার ভিত্তিতেই এই আইনি চিঠি শুভেন্দু অধিকারীর।

বৃহস্পতিবার IPAC অফিসে , কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হানার ঘটনায় , বারবারই অমিত শাহকে বেলাগাম আক্রমণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় । মমতা বন্দ্যোপাধ্যায় বলেন , “ওরা বলছে কয়লার টাকা! কে খায়? অমিত শাহ খায়। গদ্দারের মাধ্যমে টাকা দেওয়া হয়। সাথে আছে জগন্নাথ। পুরীর জগন্নাথ নয়। জগন্নাথের সরকার। ওঁর মাধ্যম দিয়ে টাকা যায় শুভেন্দুর কাছে। তারপর সেই টাকা অমিত শাহের কাছে যায়।”

মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের প্রেক্ষিতেই , চিঠি শুভেন্দুর । আইনজীবীর মাধ্যমে এই চিঠি পাঠানো হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে যে দত্তক সন্তান বলে কটাক্ষ করেছেন , তাও অপমানজনক বলেই দাবী শুভেন্দু অধিকারীর আইনজীবীর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.