বিনোদন

প্রধান ছবির ট্রেলার রিলিজ অনুষ্ঠানে নিজের অভিজ্ঞতা জানালেন সৌমিতৃষা!

কলকাতার এক অভিজাত হলে সোমবার বিকেলের মধ্য বসেছিল প্রধান ছবির ট্রেলার রিলিজের অনুষ্ঠান। এদিন সিনেমার কলাকুশলীদের পাশাপাশি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন সিনেমার নায়িকা সৌমিতৃষা।

মিঠাই ধারাবাহিকে জনপ্রিয়তা অর্জনের পর এবার প্রথমবারের মতো চলচ্চিত্রে অভিনয় করছেন সৌমিতৃষা। দেবকে বিপরীতে পেয়েছিলেন তিনি। অভিজ্ঞতা কেমন? প্রশ্নের উত্তরে সৌমিতৃষা বলেন, “অবশ্যই কঠিন। যাঁকে দেখে বড় হলাম, মুগ্ধ হলাম— তাঁর বিপরীতে আমি! শুনেই গায়ে কাঁটা দিয়েছিল। কিন্তু, বাকিদের প্রশ্রয়ে সেই কঠিন কাজটা সহজ হয়ে গিয়েছে।”

অনুষ্ঠানে প্রধান ছবির পরিচালক অভিজিৎ সেন বলেন, “সৌমিতৃষা খুব ভালো অভিনয় করেছেন। তাঁর অভিনয় ছবিতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.