ক্রাইম

আর জি কর মামলায় হাইকোর্টের শুনানিতে নির্যাতিতার পরিবার ফাঁসি চাইলেন না সঞ্জয়ের!

গত ২০ ই জানুয়ারি আরজিকর মামলার সাজা ঘোষণা হয়। আজিকর মামলায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ড সাজা হয়। এই ঘটনার পরে রাজ্য সরকারের তরফ থেকে সঞ্জয় রায়ের ফাঁসিতে হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে ফের মামলা করা হয়। আজ অর্থাৎ সোমবার ২৭শে জানুয়ারি সেই মামলার শুনানি হয়।

আরজি কর-কাণ্ডে রাজ্যের মামলার হাই কোর্টে শুনানি শেষ হয়েছে সোমবার। তবে রায় ঘোষণা স্থগিত রেখেছে ডিভিশন বেঞ্চ। নির্যাতিতার পরিবার তরফে জানিয়েছে, এই মামলায় তারা সঞ্জয়ের ফাঁসি চায় না। সব দোষীরা সামনে আসুক,তেমনটাই চাইছে তারা।

আরজি কর-কাণ্ডে সঞ্জয়কে নিম্ন আদালত দোষী সাব্যস্ত করেছে। আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে দোষীকে। এই রায়ের বিরোধিতা করে রাজ্য এবং সিবিআই সঞ্জয়ের ফাঁসির শাস্তি চেয়ে আলাদা করে হাই কোর্টে মামলা করেছে। শুনানি চলাকালীন নির্যাতিতার পরিবারের আইনজীবী শামীম আহমেদ বলেন, “রাজ্য এবং সিবিআইয়ের আবেদন নিয়ে আমাদের কোনও বক্তব্য নেই। তাদের আবেদন গ্রহণযোগ্য হবে কি না, তা আদালত ঠিক করবে। রাজ্য এবং কেন্দ্রের এই আবেদন সংক্রান্ত মামলায় আমরা সঞ্জয়ের সর্বোচ্চ সাজা চাই না।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.