গার্ডেনরিচে বাড়ি ভেঙে প্রাণ হারিয়েছিলেন একাধিক মানুষ। এর মধ্যেই দিল্লিতে ভেঙে পড়ে দোতলার একটি বাড়ি। আতকে উঠে গোটা দিল্লিবাসী। ঘটনাস্থলে বাড়ির নিচে চাপা পড়ে মৃত্যু হয়েছে দুজনের। গুরুতর ভাবে আহত হয়েছে একাধিক মানুষ। তবে মৃত্যুর সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। ঘটনাটি ঘটেছে দিল্লির কবীর নগরের ওয়েলকাম এলাকায়।
পুলিশে খবর দেওয়ার পরেই শুরু হয় দ্রুত উদ্ধারের কাজ। আহতদের নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। পুলিশের সূত্রে খবর, আচমকাই ভেঙে পড়ে পুরোনো বাড়িটির একাংশ।
বাড়িটির নিচের তলায় ছিল একটি জিন্স কারখানা। শ্রমিকরা ওই কারখানাতেই কাজ করতেন। রাতের কাজ শেষ করেই কারখানাতেই ঘুমিয়ে পড়েছিলেন শ্রমিকরা। বাড়িটি হটাৎ ভেঙে পড়ায় ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যান তারা। খবর অনুযায়ী মৃত্যু হয়েছে আরশাদ (৩০) ও তৌহিদ (২০) নামের দুই শ্রমিকের। কিভাবে হঠাৎ ওই বাড়ি ভেঙে পড়লো বিষয়টি খতিয়ে দেখছেন দিল্লি পুলিশ।







