২০২২ সালে ১১ অক্টোবর কার্যত নিয়োগ দুর্নীতি মামলার জেরে ইডি গ্ৰেফতার করেছিল পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যকে। এমনকি তার স্ত্রী শতরুপা ভট্টাচার্য এবং পুত্র সৌভিক ভট্টাচার্যকে-ও গ্ৰেফতার করেছিল ইডি। কিন্তু পরে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট থেকে জামিন পান মানিক পত্নী ও পুত্র।
বৃহস্পতিবার মানিক ভট্টাচার্যের জামিন অনুমোদন করলেন বিচারপতি শুভ্রা ঘোষ। এর আগে এই মামলার দায়ে একাধিকবার জামিনের জন্য আবেদন করেছেন হাইকোর্টে। কিন্তু আবেদনে ত্রুটি থাকায় জামিনের আর্জি গ্ৰাহ্য হয়নি। শেষমেশ জামিন পেলেন মানিক। তবে, রয়েছে চারটি শর্ত।
• পাসপোর্ট জমা রাখতে হবে
• মামলার তদন্তে সাহায্য করতে হবে, ফোন নম্বর দিতে হবে।
• ট্রায়াল কোর্টে হাজিরা দিতে হবে।
• পাশাপাশি নিম্ন আদালতের সীমানার বাইরে যেতে পারবেন না মানিক।
মানিকের বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ না পাওয়ায় আদালতে শুনানি চলাকালীন ক্ষোভ প্রকাশ করে বলেন, ”তৈলাক্ত বাঁশ বেয়ে আমি দু’ফুট করে উঠছি। এক ফুট করে নামছি”। রীতিমতো কান্নায় ভেঙে পড়তেও দেখা যায় মানিককে।







