রাজ্য

বেতন নিয়ে নয়া নির্দেশিকা রাজ্য সরকারের

ঠিক ২ দিন আগে রাজ্যে বাজেট ২০২৩-২৪অর্থ বর্ষের বাজেট পেশ হয়েছে রাজ্য বিধানসভায়।সেই বাজেটের পরেই এবার বড় সিদ্ধান্ত নিলো মুখ্যমন্ত্রী।জানুয়ারি থেকে বর্ধিত মজুরি সংক্রান্ত বিজ্ঞপ্তি।৪ ধরণের শ্রমিকদের মাসে প্রায় ৫০০- ৮০০টাকা মাসিক মজুরি বেড়েছে।আগামী জুন পর্যন্ত এই মজুরীর হার বর্ধিত থাকবে।জুলাই মাস থেকে আরো একদফা বাড়তে পারে।নির্দেশ নবান্নের।

বাংলার বুকে শ্রমদপ্তরের মজুরি বছরে দুইবার বাড়বে।জানুয়ারি ও জুলাই থেকে তা কার্যকর হয়।অদক্ষ শ্রমিকদের ন্যূনতম মজুরি মাসে ৯২৩৪ টাকা থেকে বেড়ে ৯৭৮১ টাকা হচ্ছে।অর্ধদক্ষ শ্রমিকদের মজুরি ১০,১৬৩ টাকা থেকে বেড়ে ১০,৭৫৯ টাকা।দক্ষ শ্রমিকের মাসিক মজুরি ১১,১৮০টাকা থেকে ১১,৮৩৬ টাকা এবং অতিদক্ষ শ্রমিকদের ক্ষেত্রে তা ১২,২৯৭ টাকা থেকে ১৩,০১৯ টাকা হয়েছে। একই হারে বাড়ানো হয়েছে নূন্যতম দৈনিক মজুরি। সর্বনিম্ন মজুরি ৩৫৫ টাকা
থেকে বেড়ে ৪৭৩। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,৩০ ফুটের বেশি উঁচু বাড়ি ও টানেলে কর্মরত শ্রমিকদের ২০% অতিরিক্ত মজুরি দিতে হবে।

এই মজুরি বৃদ্ধি নিয়ে অনেক আন্দোলন করলেও বামফ্রন্ট সরকার সেভাবে কোনোদিনই কর্ণপাত করেনি।কিন্তু পরিবর্তনের পরে শ্রমিকদের মাইনে বাড়ানোর জন্য ক্রমাগত পদক্ষেপ করে চলেছেন মুখ্যমন্ত্রী। সংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের পাশাপাশি যাতে অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকরা লাভবান হয়, মমতার সরকার সেদিকেও কড়া নজর রেখেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.