নিজস্ব সংবাদদাতা : রাজ্যের বিরোধী দলনেতার পরবর্তীতে এবার বাংলার মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করতে চেয়ে আদালতে দায়ের মামলা। নেতৃত্বদের মন্তব্যের জেরে রাজ্যে আইনশৃঙ্খলার পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে যাচ্ছে বলেই অভিযোগ মামলাকারীর।
কলকাতা হাইকোর্টের দ্বারস্থ আইনজীবী অনিন্দ্যসুন্দর দাসের অভিযোগ, ‘সারা রাজ্যে আইনশৃঙ্খলা বিঘ্নিত। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের জন্য রাজ্যে ৩৫৫ জারি করার পরিস্থিতি তৈরী হয়েছে’। এই মর্মে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে মামলা দায়ের করার অনুমতি চান আইনজীবী।
উল্লেখ্য, শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর করা যাবে না কী কারণে? এই প্রশ্ন বহুবার তুলেছেন তৃণমূলের নেতা-মন্ত্রীরা। এবার তাতেও সিলমোহর বসান স্বয়ং কলকাতা হাইকোর্টের বিচারপতি। চড়ছে রাজনৈতিক পারদ।







