রাজনীতিরাজ্য

রাজভবনে কাজ করা মহিলার অভিযোগের প্রেক্ষিতে এবার মুখ খুললেন রাজ্যপাল।

রাজ্যপালকে কে নিয়ে নানা বিতর্কের ঝড় বয়ে গেল। বাংলার রাজ্যপাল আনন্দ বোসের বিরুদ্ধে স্ত্রীলতাহানির অভিযোগ উঠলো। এই প্রসঙ্গেই এবার মুখ খুললেন রাজ্যপাল। তিনি বললেন ‘ সত্যের জয় হবেই বানানো বিষয়ের কাছে আমি কখনওই মাথা নত করব না। ভোটের সময় কেউ যদি আমায় কলঙ্কিত করে কোনও সুবিধা আদায়ের চেষ্টা করে, তাহলে ঈশ্বর তাঁকে আশীর্বাদ করুন।কিন্তু বাংলায় চলতে থাকা নৈরাজ্য এবং দুর্নীতির বিরুদ্ধে আমার লড়াই কেউ থামাতে পারবে না।’ বিগত পাঁচ বছর ধরে রাজভবনে কাজ করছে অভিযোগ দায়কারী মহিলা।গত ১৯ তারিখ পিসরুম পরিদর্শনে গিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে আলাপ হয় তাঁর। এরপর থেকেই নাকি তাঁকে নানানভাবে নিরিখ করতে শুরু করেন রাজ্যপাল। এখানেই শেষ নয়! কুইঙ্গিত করেন বলেও অভিযোগ।এরপর গতকাল সেই মহিলাকে নিজের চেম্বারে ডেকে পাঠান রাজ্যপাল। এরপর সেখানেই ওই মহিলার শ্লীলতাহানি করেন বলে অভিযোগ। ওই মহিলার দাবি, তাকে ‘বিউটিফুল’ বলেছেন রাজ্যপাল আপত্তিকরভাবে স্পর্শ করেছেন তাকে। বিশ্ববিদ্যালয়ের চাকরির প্রলোভন দেখিয়ে তার শ্লীলতাহানি করে বলে অভিযোগ। এই সময় রাজ্যপালের ঘরে প্রবেশ করে এক মহিলা তারপরই সেই মহিলা কে নিয়ে অভিযোগ দায়ের করে বলে জানা যায়। গতকাল প্রায় সন্ধ্যা 6:40 নাগাদ রাজভবনের OC র কাছে অভিযোগ করেন তিনি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.