দুর্নীতি, তোলাবাজি, কাটমানি-সহ বিভিন্ন ধরনের বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে সরাসরি অভিযোগ জানানোর জন্য রাজ্যজুড়ে চালু করা হল বিশেষ টোল-ফ্রি হেল্পলাইন পরিষেবা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সরকারি সূত্রের বক্তব্য, কাটমানি, সিন্ডিকেটের দৌরাত্ম্য, অবৈধ টোল বা রোড ট্যাক্স আদায় এবং বেআইনি মদের ব্যবসা সংক্রান্ত অভিযোগ এখন থেকে সাধারণ মানুষ সরাসরি প্রশাসনের কাছে জানাতে পারবেন। সেই উদ্দেশ্যেই চালু করা হয়েছে আলাদা আলাদা টোল-ফ্রি নম্বর।
অভিযোগ জানানোর নম্বরগুলি হল—
• কাটমানি: ১৫৫৩৩৪
• সিন্ডিকেট-সংক্রান্ত অপরাধ: ১৫৫৩৩৫
• বেআইনি রোড ট্যাক্স/টোল আদায়: ১৫৫৩৩৭
• বেআইনি মদ সংক্রান্ত অভিযোগ: ১৫৫৩৩৯
রাজ্যের যে কোনও প্রান্ত থেকে এই নম্বরগুলিতে সম্পূর্ণ বিনামূল্যে ফোন করে অভিযোগ দায়ের করা যাবে। সরকারের দাবি, প্রতিটি অভিযোগ সরাসরি সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরের কাছে পৌঁছে যাবে এবং তা যাচাই করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।







