রাজনীতিরাজ্য

যাদবপুরের প্রার্থী হবে সায়নী তা জানতে পেরেই ফোন করলেন, মিমি। আর তাকে কী বার্তা দিলেন?

যাদবপুরের তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হতেই হাতে রং তুলি নিয়ে ময়দানে নেমে পড়লেন তৃণমূলনেত্রী সায়নী ঘোষ।

যাদবপুরে এবার তৃণমূলের প্রার্থী তৃণমূলের ই যুবসভানেত্রী সায়নীঘোষ। রবিবার ব্রিগেডে তাঁর নাম ঘোষণাহতেই।সেদিন রাত থেকেই সোনারপুর উত্তর বিধানসভার কামালগাজি এলাকায় যান তিনি। এই কেন্দ্রে ২০১৯ সালে তৃণমূলের ভোটে জয়ী হয়েছিলেন মিমি চক্রবর্তী।
আর এবার আর তাঁকে প্রার্থী মনোনীত করেনি দল। সায়নীও একজন তারকামুখ অভিনেত্রী মিমির বদলে। সায়নী জানান, প্রার্থী হিসাবে তাঁর নাম ঘোষণার পর মিমি তাঁকে ফোন করেছিলেন। কী কথা হল? সায়নী বলেন, “মিমি উইশ করেছে আমাকে। শি উইশ মি অল দ্য বেস্ট।”

দেওয়াল লিখন আর রং করার পাশাপাশি এদিন জনসাধারণের সাথে কথা বলেও জনসংযোগ ও করেন সায়নী । উপস্থিত ছিলেন সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক ফিরদৌসী বেগম ও রাজপুর সোনারপুর পুরসভার একাধিক কাউন্সিলর। দলীয় কর্মী-সমর্থকরাও হাজির ছিলেন। সায়নী বলেন, ৩০ বছর আগে যুবনেত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে যাদবপুর জিতিয়েছিল। তিনিও আশাবাদী। তাঁর সঙ্গে যাদবপুর থাকবে। আর প্রত্যেক বারের মতো এবারও যাদবপুরের মানুষেরা তাকে নিরাশ করবেন না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.