রাজনীতি

২১ জুলাইয়ের রাজনৈতিক প্রস্তুতি তুঙ্গে ; কর্মসূচিতে সামিল বিজেপিও !

নিজস্ব সংবাদদাতা : আগামীকালই সেই জনসভা! ইতিমধ্যেই উত্তরবঙ্গের জেলাগুলি থেকে কলকাতায় আসতে শুরু করেছেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। তুঙ্গে প্রস্তুতি!

লোকসভা নির্বাচনের পূর্বে পঞ্চায়েত ভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তৃণমূল কংগ্রেস। এহেন আবহে ২১ জুলাই দিনটিকে ‘শ্রদ্ধা দিবস’ হিসাবে পালন করার ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

অপরক্ষেত্রে, সেইদিনই রাজ্যের প্রতিটি বিডিও অফিস ঘেরাওয়ের কর্মসূচি নিয়েছে বিজেপি। পঞ্চায়েত নির্বাচনে লাগাতার হিংসা,ভোট লুঠ-সহ একাধিক অভিযোগে বুধবার কলেজ স্কোয়ার থেকে ধর্মতলার রাণী রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত একটি মিছিলের আয়োজন করেছেন নেতৃত্বরা।

দেবাংশু ভট্টাচার্যের উবাচ, ‘বাচ্চাদের সামনে থেকে লজেন্স সরিয়ে দিলে বাচ্চারা একটু হাত-পা ছোড়াছুড়ি করে। বিজেপি ভেবেছিল তৃণমূলের নেতাদের গ্রেপ্তার করালে বিধানসভা নির্বাচনে যে আকাঙ্খিত ভোট পাইনি, সেটা পঞ্চায়েত নির্বাচনে পাব। কিন্তু এই লজেন্সটাও যখন বাংলার মানুষ তাদের মুখের সামনে থেকে সরিয়ে দিল স্বাভাবিকভাবেই সেই বাচ্চা এখন একটু হাত-পা ছুঁড়বে, কান্নাকাটি করবে। আবার ক্লান্ত হয়ে ঘুমিয়েও পড়বে’।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.