নিজস্ব সংবাদদাতা : আজ বৃহস্পতিবার সকালের বিমানে দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের দিল্লী যাত্রা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা। যাওয়ার আগে তিনি বেশ কিছু মন্তব্য করেন। যা নিয়ে ইতিমধ্যে চর্চা শুরু হয়েছে।
তিনি বলেন বিরোধীদের উপস্থিতি শুধু সংসদে। সংসদের বাইরে নির্বাচনে গেলেই ওরা হেরে যায়। এটা মমতা ব্যানার্জি নয় যে সাজানো ডায়াস থেকে সব করবে। প্রধানমন্ত্রীর ম্যানেজমেন্ট যা সারা দুনিয়াতে সমরনীতি বিদেশনীতি সমাদৃত। কাশ্মীরকে ঠান্ডা করেছে। মনিপুরও শান্ত হবে। তারজন্য সঠিক লোক কাজ করছে। সারা ভারতের মানুষ দেখছে। কি ভাবে ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে বিভিন্ন জায়গায় বাধা দেওয়া হচ্ছে।
তিনি আরোও বলেন, সারাবছর যাদের শহীদ করেছেন তাদের পরিবারকেও নিয়ে আসতে হবে গতকালকের শহীদ অনুষ্ঠানে সংখ্যা তাতে বাড়বেই। বিজেপীর আন্দোলন সম্পর্কে জানান রাজ্যে ধীরে ধীরে আন্দোলনের গতি বাড়ানো হবে।







