রাজনীতি

মহিলা এজেন্টকে মারধর ,টাকা দিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা । অভিযোগের আঙ্গুল উঠছে তৃণমূল কংগ্রেসের দিকে ।

দ্বিতীয় দফার ভোটপর্ব শুরু হওয়ার পর আপাতত শান্তিপূর্ণ ভোট চলছে।তবে বিক্ষিপ্ত যে কটি অশান্তির খবর সামনে আসছে তাতে নিশানায় রয়েছে বাংলার শাসক দলই। রাজ্যের তিন আসনে ভোটগ্রহণ পর্ব চলছে। দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাটে ,সকাল থেকেই বুথে বুথে ভিড়। এরই মধ্যে রায়গঞ্জে এক মহিলা এজেন্টকে মারধরের অভিযোগ উঠেছে। অভিযোগ তোলা হয়েছে তৃণমূল কংগ্রেস এর বিরুদ্ধে।অন্যদিকে, দক্ষিণ দিনাজপুর জেলার তপনের রামপুরা ও কৃষ্ণবাটি বুথে ভোটের দিন সকাল সকাল এলাকায় ঘুরে টাকা দিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। যদিও সব অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। ইতিমধ্যেই গোটা বিষয় নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হয়েছে। রিপোর্টও চেয়েছে কমিশন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.