নিজস্ব সংবাদদাতা : ভোট পরবর্তী হিংসার ঘটনায় নন্দীগ্রাম এক ব্লকের ভেকুটিয়া এলাকা থেকে গ্রেফতার হলো ভিলেজ পুলিশ সঞ্জয় গুড়িয়া। ভোট পরবর্তী হিংসায় গতকাল নন্দীগ্রামের আহতদের দেখতে SSKM যান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে আহতরা একাধিক অভিযোগ জানায়। তারপরেই নন্দীগ্রাম থানার পুলিশ এই ভিলেজ পুলিশকে গ্রেফতার করে।
উল্লেখ্য গত ১৪ তারিখ নন্দীগ্রামে কুনাল ঘোষ ঘর ছাড়া দের বাড়িতে যান। সেখানে তিনি পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন, বলেছিলেন নন্দীগ্রাম থানাতে বিজেপির চামচা আছে। সিধে করে দিতে হবে। এছাড়াও বলেছিলেন কোন দুস্কৃতীকে ধরতে যাওয়ার আগে তার কাছে খবর চলে যায় কি ভাবে? তারপরেই আজ এই সিভিক পুলিশকে গ্রেফতার ।
আজ নন্দীগ্রাম থানা থেকে হলদিয়া কোর্টে নিয়ে যাওয়া হয় গ্রেপ্তার করা সিভিক পুলিশকে।







