রাজনীতি

নকল ব্যালট পেপার ও ব্যালট বক্সের আশঙ্কায়, কংগ্রেসের ডেপুটেশন !

নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান:-নকল ব্যালট পেপার ও ব্যালট বক্সের আশঙ্কা সহ বেশ কিছু অভিযোগ তুলে পূর্ব বর্ধমান জেলা কংগ্রেসের তরফে জেলা শাসকের কাছে ডেপুটেশন দেওয়া হলো সোমবার ২৬জুন ।

কংগ্রেস নেতা গৌরব সমাদ্দার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান “গোটা পশ্চিমবঙ্গে একটা নোংরা খেলা চলছে। আমাদের নেতা কর্মীরা বিভিন্ন ব্লকে ব্লকে ঘুরে জানতে পেরেছে যে, তৃণমূল-কংগ্রেস ফলস ব্যালট বক্স তৈরী করছে এবং ফলস পেপার বানাচ্ছে। যাতে তাঁরা রাতের অন্ধকারে ব্যালট বক্স পাল্টে তাঁদের ব্যালট বক্স রেখে দিতে পারে। বি ডি ও অফিস এবং এস ডি ও অফিস যেখানেই ব্যালট বক্স রাখুক, পুলিশ প্রশাসন তাঁদের হাতে সিসিটিভি বন্ধ করে রাতের অন্ধকারে ব্যালট বক্স পাল্টে দেবে।

এছাড়াও তিনি আরও জানান , এই জিনিসগুলি আগামীদিনে হবেই জাতীয় কংগ্রেস এর পক্ষ থেকে জানিয়ে রাখলাম, সেটা নিশ্চিত হবেই। আর কেন্দ্রীয় বাহিনীকে কাঠের পুতুল যেন করে রাখা না হয়, যেন তাঁরা নিজের মতো করে কাজ করতে পারে। সেই বিষয়টি খতিয়ে দেখার জন্য আহ্বান জানাচ্ছি। সমস্ত জায়গায় বিরোধী প্রার্থীদের ভয় দেখানো হচ্ছে। জোর করে সন্ত্রাস চালানো হচ্ছে যাতে বিরোধীরা ভোটের ময়দানে না নামতে পারে। এইসমস্ত বিষয় কেন্দ্রিক আমরা জেলা শাসকের কাছে লিখিত আকারে দিয়েছি, আমরা আশা রাখবো সমস্ত দিক খতিয়ে দেখে যথাযত ব্যবস্থা নেবেন”।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.