লোকসভা নির্বাচনের একেবারে শেষপর্বে ভোট গগ্রহণ ডায়মন্ড হারবার কেন্দ্রে।সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী। নির্বাচনের ঘোষণার শুরুর দিন থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের প্রতিটি কেন্দ্রে প্রার্থীদের সমর্থনে জনসভা এবং পদযাত্রা করেচেন তিনি।
এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের কেন্দ্রে প্রচার জোরদার করতে চান। সূত্রের খবর,আজ যাদবপুর ও মথুরাপুর কেন্দ্রে জোড়া জনসভার পর বিকেলে তিনি পৌঁছে যাবেন সাতগাছিয়ায়।
আজ দুপুর দুটো নাগাদ যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সায়নী ঘোষের সমর্থনে ভাঙ্গরের ভোজেরহাট ফুটবল মাঠে জনসভা করবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেখান থেকে বিকেল তিনটের সময় মগরাহাট সংগ্রামপুর মাঠে মথুরাপুর কেন্দ্রের প্রার্থী বাপি হালদারের সমর্থনে প্রচার করবেন অভিষেক। এরপর সোজা চলে যাবেন নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের অন্তর্গত সাতগাছিয়ায় বিকেল পাঁচটায় সেখানে নির্বাচনী সভা করার কথা রয়েছে তাঁর।







