দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের এফবি মা বাসন্তী নামে একটি ট্রলার শুক্রবার ১৪ জন মৎস্যজীবী নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে নামখানা হরিপুর এলাকা থেকে রওনা দিয়েছিল বঙ্গোপসাগরে। কালিস্থান থেকে পাঁচ থেকে সাত কিলোমিটার দূরে ট্রলারটির পাটাতন হটাৎ ফুটো হয়ে যায়। তা বুঝতে পারেন ওই ট্রলারে থাকা মৎস্যজীবীরা। বুঝতে পেরে তড়িঘড়ি ট্রলারটি ঘুরিয়ে নিয়ে একটি নদীর কিনারে নিয়ে আসার চেষ্টা করেন মৎস্যজীবীরা। কিন্তু জলস্রোত থাকার কারণে ফুটো থেকে হু হু করে জল ঢুকতে থাকে ট্রলারে। তখনই আশেপাশে থাকা ট্রলার গুলি তড়িঘড়ি এসে ওই ট্রলারটির কাছে পৌঁছায়। ১৪ জন মৎস্যজীবীকে নিরাপদে উদ্ধার করেন ওই ট্রলারের থাকা মৎস্যজীবীরা। এরপর ট্রলারটি নদীতে ডুবে যায়। উদ্ধারকারী মৎস্যজীবীদের ট্রলারগুলি ডুবে যাওয়া ওই ট্রলারটিকে উদ্ধার করে নিয়ে আসা চেষ্টা করছেন বলে জানা গিয়েছে।
Read Next
November 15, 2026
চোরবাগানের স্মৃতি ফিরতেই সতর্ক প্রশাসন! প্রবল ভিড়ের জেরে বন্ধ মানকুন্ডু স্পোর্টিং ক্লাবের মণ্ডপ
November 15, 2026
বীরভূমে পুলিশের পালটা গুলিতে নিহত দুষ্কৃতী রতন শেখ, অপরাধীদের কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
November 14, 2026
আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েও মিলল না রক্ষা! ক্যানিংয়ে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে ধৃত ৩
November 13, 2026
বালি হল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড! পুড়ে ছাই একাধিক দোকান, পাশেই দাঁড়িয়ে মালগাড়ি, অল্পের জন্য বড় বিপত্তি এড়াল রেল
November 13, 2026
১৯টি ব্লক নিয়ে আত্মপ্রকাশ নতুন সুন্দরবন জেলার! কাকদ্বীপে তৈরি হবে সদর দপ্তর, চূড়ান্ত প্রশাসনিক রূপরেখা
November 12, 2026
বক্সার জঙ্গলেও থাকতে নারাজ ‘ডুয়ার্সের রানি’! ফের পালাল বাঘিনি, গর্ভের তিন শাবক নষ্ট হওয়ার আশঙ্কা
Related Articles
Check Also
Close
-
পুলিশের ধাওয়ায় আটক দুই গরুবোঝাই লরি, উদ্ধার ৪৫ গরু, গ্রেফতার ২ চালকSeptember 8, 2026







