২১শে জুলাইয়ের সভায় যোগ দিতে এসে বকখালিতে গিয়েছিলেন কয়েকজন তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা -কর্মী । রবিবার দুপুরে সমুদ্রের জলে ডুবে মৃত্যু হল একজনের । ২১শে তৃনমুলের জনসভায় যোগ দেওয়ার লক্ষ্যেই কলকাতায় গিয়েছিলেন তিনি বলে জানিয়েছেন মৃত রঞ্জিত মন্ডলের ছোট ছেলে শুভম মন্ডল । এই অস্বাভাবিক মৃত্যুর পিছনে দলীয় সমস্যা থাকতে পারে, এমন সন্দেহ প্রকাশ করেছেন পরিবারের সদস্যরা ।
মৃতদেহ আনতে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছেন পরিবারের সদস্যরা ।স্বামীর মৃত্যুর খবরে কান্নায় ভেঙ্গে পড়েছেন স্ত্রী । শোকস্তব্ধ শিলিগুড়ি পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের ভক্তিনগর এলাকা । মৃত রঞ্জিত মন্ডল পেশায় মেকানিক । শহীদ কলোনীতেও তার দ্বিতীয় সংসার রয়েছে বলেও জানা গিয়েছে । বছর পাঁচেক আগে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন INTTUC-র সঙ্গে যুক্ত হয়েছিলেন তিনি ।
পরিবারের পক্ষ থেকে ঘটনার পুর্নাঙ্গ তদন্তের দাবি জানানো হয়েছে ।







