রাজনীতি

“লকেট গান গাই, আমি তবলা বাজাই” স্মৃতির কোঠর থেকে অতীতকে স্মরণ রচনা ব্যানার্জির

আসন্ন লোকসভা ভোট। ২৪শের হাসি কে হাসছে তানিয়ে সরগরম রাজ্য রাজনীতি। ইতিমধ্যে জোর কদমে প্রচার শুরু করে দিয়েছে হুগলীর তৃণমূল প্রার্থী রাচনা ব্যানার্জি।পাশাপাশি তার বিরোধী প্রার্থী লকেট ব্যানার্জিও জোর কদমে ভোট প্রচারে ব্যাস্ত। এক সময়ের সতীর্থ লকেট সম্পর্কে রচনা বলেন, ‘আমরা দুজনেই অনেক ভালো ছবি করেছি। লকেট আর আমি সারারাত মুখোমুখি বসে থাকলেও আমাদের কথা শেষ হবে না। আমরা যখন সিনেমা করতাম তখন আমাদের বন্ডিং খুব শক্ত ছিল। আমরা যখন অনেকদিন আউটডোরে শুটিং করতাম, তখন আমরা পাঁচ-ছয়জন শিল্পী, আমি ছিলাম প্রসেনজিৎ চ্যাটার্জি, লকেট চ্যাটার্জি, লাবণী সরকার, কৌশিক ব্যানার্জি, রঞ্জিত মল্লিক।
আমরা একটি দল ছিল। শুটিং শেষে আড্ডা জমেছে। হয়তো প্রসেনজিৎ হারমোনিয়াম বাজান, লকেট গান গাই, আমি তবলা বাজাই, এ রকম। সেই স্মৃতিগুলো খুব ভালো ছিল। সেই স্মৃতি নিয়ে লকেটটা আমার কাছে রাখতে চাই।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.