সদ্য শেষ হয়েছে দেশ জুড়ে লোকসভা নির্বাচন। ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃনমূল প্রার্থী অভিনেতা দেব নির্বাচনী প্রচারে ঘোষনা করেছিলেন যত ভোট পাবেন, ভোটের পরেই সংসদ এলাকা জুড়ে তত গাছ লাগাবেন। প্রসঙ্গত লোকসভা ভোটে ঘাটাল কেন্দ্রে লক্ষাধিক ভোটে জয়ী হয়ে তৃতীয় বারের জন্য সাংসদ হয়েছেন অভিনেতা দেব। ভোটে জিতেই আজ সকাল থেকে নির্বাচনী প্রচারে দেওয়া প্রতিশ্রুতি মতো ঘাটাল লোকসভার বিভিন্ন ব্লকে পৌঁছে তৃনমূল কর্মী সমর্থকদের নিয়ে গাছ লাগানোর কর্মসূচী গ্রহন করেন। দিনের শুরুতেই সবং এর উচিৎপুর এলাকায় গাছ লাগান। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ডাঃ মানস রঞ্জন ভুঁঞ্যা, সবং এর প্রাক্তন বিধায়িকা গীতা রানী ভুঁঞ্যা সহ একাধিক তৃনমূল নেতৃত্ব। সবং এর পর সাংসদ দেব এসে পৌঁছায় ডেবরার বালিচক ভজহরি স্কুল মাঠে। দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে এখানেও গাছ লাগান। ডেবরার কর্মসূচীতে উপস্থিত ছিলেন বিধায়ক হুমায়ুন কবীর, ব্লক তৃনমূলের সভাপতি প্রদীপ কর সহ একাধিক নেতৃত্ব। জানা যায় আজ সারাদিন দেব তার লোকসভা কেন্দ্রের প্রায় প্রতিটি ব্লকে এই কর্মসূচী পালনের মধ্য দিয়ে সবুজায়নের বার্তা দেবে। দেবের প্রতিশ্রুতি পালনের প্রচেষ্টায় যথেষ্ট আপ্লুত তৃনমূল কর্মী থেকে সাধারন মানুষ। তীব্র গরমের মধ্যেও অভিনেতা দেবকে সামনে থেকে দেখার জন্য প্রতিটি কর্মসূচীতে ভীড় ছিল চোখে পড়ার মতো।
Read Next
November 6, 2026
কালীপুজোর আগে বড়মার মন্দিরে বড় বদল, সরল ‘ধর্ম যার যার’ বার্তা, এল নতুন স্লোগান
November 6, 2026
সাহায্য করতে গিয়েই বিপর্যয়! ঝাড়খণ্ডে ভিড়ের ওপর উঠে গেল ঘাতক ট্রাক, নিহত ৭
November 5, 2026
মায়ের কবরের পাশেই নিজের শেষ ঠিকানা তৈরি! বিহারের মনজুরের কাহিনি ছুঁয়ে গেল বহু মানুষের মন
November 5, 2026
• রীতিমতো যুদ্ধের প্রস্তুতি! বীরভূম ও বর্ধমানে এসটিএফের জালে কয়লা মাফিয়া ও বিস্ফোরক পাচারকারীরা
November 5, 2026
সাতসকালে বর্ধমান-আরামবাগ রুটে দুর্ঘটনা! যাত্রীবোঝাই বাস উল্টে আহত ২৭, এলাকায় চাঞ্চল্য
November 5, 2026
খড়্গপুর স্টেশনে যাত্রীর ব্যাগ খুলতেই চমকে গেল GRP! উদ্ধার ১ কোটি ৪০ লক্ষ টাকা, কোথা থেকে এল বিপুল নগদ?
Related Articles
Check Also
Close
-
25 বছর ধরে পায়ে শেকল ! মানসিক ভারসাম্যহীন মেয়েকে বেঁধে রেখেছেন বাবা-মা।February 28, 2025







