আচমকাই শীত যে গুটিসুটি মেরে কোন এক অচেনা গুহায় লুকিয়ে গেছে। যদিও আবহাওয়া সূত্রের খবর , বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে নিম্নচাপ। যার ফলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ছে। তবে চিন্তার কোন কারণ নেই , কয়েক দিন গরম বেশি লাগলেও, শীত আসার পথে নিম্নচাপ কোন ভাবেই বাঁধার হতে পারবেনা।
বুধবার ভোরে কুয়াশা দাপট দেখালেও দুপুরের পর থেকে আকাশ আংশিক মেঘলা থাকবে। শুক্র ও শনিবার প্রধানত মেঘলা আকাশের সম্ভাবনা। পাশপাশি বঙ্গোপসাগরে নিম্নচাপ পশ্চিম উত্তর-পশ্চিম দিকে এগিয়ে আরও শক্তিশালী হবে। যদিও এই নিম্নচাপের অভিমুখ থাকবে তামিলনাডু উপকূলের দিকে। তবে তার প্রভাবে বুধবার থেকে বঙ্গের বাতাসে ঢুকতে পারে জলীয় বাষ্প।

এছাড়াও হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপের সরাসরি প্রভাব বাংলায় না পড়লেও আগামী শুক্রবার ও শনিবার মেঘলা আকাশ ও সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টি হতে পারে। অন্যদিকে সপ্তাহ শেষে হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে উত্তরবঙ্গ। শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পং এলাকাতেই বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে।