জেলা

শ্বশুরবাড়িতে জামাইকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠল মুর্শিদাবাদের রানিনগরে।

শ্বশুরবাড়িতে জামাইকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠল রানীনগরে। শুক্রবার সাতসকালে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হল রানীনগর থানার ঝাউবাড়িয়া মালীপাড়া এলাকায়। মৃত ব্যক্তির নাম জগন্নাথ বিশ্বাস,বয়স আনুমানিক ৪০ বছর। সূত্র মারফত জানা যায়,রানীনগরের বাসিন্দা জগন্নাথ বিশ্বাস ওরফে জগা দশ বছর আগে মালীপাড়ায় দ্বিতীয় বিয়ে করে মালিপাড়া এলাকায় স্ত্রীর সঙ্গে শ্বশুরবাড়িতে থাকতেন। শ্বশুরবাড়িতে তাকে দিয়ে বিভিন্ন কাজ করানো হত। জগন্নাথ বিশ্বাস নেশা করতেন বলে জানান স্থানীয় বাসিন্দারা। গতকাল রাতে শ্বশুরবাড়ির লোকজন তাকে কোন কারনে মারধোর করে বলে অভিযোগ তুলেছেন মৃতের পরিবারের সদস্যরা। ঘটনার পর জগন্নাথ সরকারকে উদ্ধার করে নিকটবর্তী গোধনপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। শ্বশুরবাড়ির লোকজনের মারধরের ফলেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ পরিবারের সদস্যদের। যদিও শ্বশুরবাড়ির লোকজনের দাবি, আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। জগন্নাথ সরকার প্রচন্ড নেশা করতো। নেশার কারনেই অসুস্থ হয়ে তার মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে রানীনগর থানার পুলিশ পৌঁছেছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বহরমপুরে পাঠানো হবে বলে জানা গিয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ মৃতের শ্বশুর,শ্বাশুড়ি,সহ আরো একজনকে আটক করে থানায় নিয়ে গিয়েছে, পাশাপাশি পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.