সোমবার শাহজাহান সহ ৪ জনকে ফের জেল হেফাজতের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। আলমগীর ও দিদার বক্স মোল্লা এবং শিবু হাজরা ও শাহজাহানকে আগামী ১৩ মে পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেয় ব্যাঙ্কশাল আদালত। সন্দেশখালি মামলায় তদন্ত চালাচ্ছে সিবিআই।সোমবার সন্দেশখালি কাণ্ডের মূল শেখ শাহজাহানকে আদালতে পেশ করা হলে ইডি জানায়, তৃণমূল নয়, বাম আমলেই উত্থান শাহজাহানের।এদিন এক সাক্ষীর বয়ান তুলে ধরে আদালতে এই তথ্য জানাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।ইডির দাবি ২০০৬ সালে এলাকায় গুন্ডা হিসাবেই পরিচিত ছিল শাহজাহান। ২০১৩ সালে বাম জমানায় রাজনীতিতে যোগ দেয় সে।২০১৩ সালের পর সন্দেশখালিতে বিভিন্ন পদ পায় শাহজাহান তখন ক্ষমতায় তৃণমূল কংগ্রেস। ভয় দেখিয়ে বিভিন্ন লোকের কাছ থেকে ৪৫ লক্ষ টাকা তোলে শাহজাহানের সঙ্গী শিবু হাজরা। এক ব্যক্তির সংস্থা থেকে নির্মাণের কাঁচামাল বিক্রির বিনিময়ে ওই টাকা নেওয়া হয় বলে অভিযোগ। তার কাছ থেকে জিনিসপত্র না কিনলে জেলায় কোনও টেন্ডার তাকে দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হত বলে আদালতে জানায় ইডি। ওই সাক্ষীর বয়ান অনুযায়ী ইডির দাবি নিজের সঙ্গীদের নিয়ে অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে এলাকায় তোলাবাজি করত সন্দেশখালির বাদশা।
Read Next
November 7, 2026
নবম শ্রেণির পরীক্ষায় ভালো ফল, ছেলের স্বপ্নপূরণে ২.৩০ কোটির BMW উপহার বর্ধমানের ব্যবসায়ীর!
November 6, 2026
দেশলাই কিনতে এসে মুদির দোকানে তোলাবাজির অভিযোগ! প্রতিবাদ করতেই হামলা, থানায় যাওয়ার পথেও মারধর
November 6, 2026
ক্যাফের ক্যাশ কাউন্টার থেকে টাকা লুঠ, ম্যানেজারকে মারধরের অভিযোগ! সিসিটিভি ফুটেজের সূত্র ধরে গ্রেফতার ৩ বিজেপি কর্মী
November 6, 2026
কালীপুজোর আগে বড়মার মন্দিরে বড় বদল, সরল ‘ধর্ম যার যার’ বার্তা, এল নতুন স্লোগান
November 6, 2026
সাহায্য করতে গিয়েই বিপর্যয়! ঝাড়খণ্ডে ভিড়ের ওপর উঠে গেল ঘাতক ট্রাক, নিহত ৭
November 5, 2026
মায়ের কবরের পাশেই নিজের শেষ ঠিকানা তৈরি! বিহারের মনজুরের কাহিনি ছুঁয়ে গেল বহু মানুষের মন
Related Articles
Check Also
Close







