আমাদের পৃথিবীতে চারিদিকে ছড়িয়ে রয়েছে নানান অবিশ্বাস্যকর কিছু জিনিস।রেইনবো ইউক্যালিপটাস এই গাছটিকে কত জন চেনেন। এই গাছটিকে দেখলে আপনার মনে হবে কেউ যেন রং তুলি দিয়ে নিজের মনের ইচ্ছামত গাছটিকে রং করেছে। গাছটির এই রঙের কারন কিন্তু একদমই প্রাকৃতিক। অস্ট্রেলিয়ার বাইরে ইউক্যালিপটাস গাছের যে যে প্রজাতি পাওয়া যায় তার মধ্যে অন্যতম একটি হলো এই রামধনু ইউক্যালিপটাস। সাধারণত উত্তর গোলার্ধেই এই ধরনের ইউক্যালিপটাস দেখতে পাওয়া যায়। পাপুয়া নিউগিনি, ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের স্থানীয় গাছ হল এই প্রজাতির ইউক্যালিপটাস গাছ। কিন্তু সময়ের সাথে সাথে এই গাছটি এখন পৃথিবীর নানা জায়গায় চাষ করা হয়ে থাকে।
লাল ,গোলাপি, সবুজ, কমলা ,বেগুনি এত্ত রঙের সমাহার আছে এই গাছের গায়ে,দেখলে আপনার মনটা একদম ভালো হয়ে যাবে। রঙগুলি সাধারণত গাছের ছালে থাকে। অস্ট্রেলিয়ার রয়্যাল বোটানিক্যাল গার্ডেন সিডনির প্রধান উদ্ভিদবিদ ব্রেট সামারেল বলেন, ‘অবশ্যই ইউক্যালিপটাসের সমস্ত প্রজাতির মধ্যে এর সবচেয়ে রঙিন ছাল এবং কাণ্ড রয়েছে। যা একে অনন্য করে তুলেছে।’
এই গাছটির সবথেকে অবিশ্বাস্যকর ব্যাপার হল, গাছটি সময়ের সঙ্গে সঙ্গে তার রঙের পরিবর্তন ঘটায়। এই কারণেই গাছটি সবার থেকে একদম আলাদা। রেইনবো ইউক্যালিপটাস বা রংধনু ইউক্যালিপটাস বৈজ্ঞানিক হিসাবে নাম হলো ইউক্যালিপটাস ডিগ্লুপ্তা। প্রায় সারা বছরই এই গাছের ছাল উঠে যেতে থাকে। গাছের গাঢ় সবুজ রঙের ছাল যত দিন যায় আস্তে আস্তে সে তার রং বদলাতে শুরু করে। গাছের ছালের সবুজ রংটি যত বাতাসের সংস্পর্শে আসে তখন তার রং বদলাতে বদলাতে কখনো উজ্জ্বল লাল, কমলা, নীল, গোলাপি, বেগুনি প্রভৃতি রঙে পরিবর্তিত হয়। গাছটির একেক সময় একেকটি ছাল পড়ে যায় তাই গাছের মধ্যে একই সঙ্গে নানা রঙ দেখতে পাওয়া যায়।
ইউক্যালিপটাস গাছ সাধারণত জন্মায় রেইনফরেস্টে। এখানে জন্মানোর একমাত্র ইউক্যালিপটাস গাছটি তার প্রাকৃতিক পরিবেশে ২৫০ ফুট (৭৬ মিটার) পর্যন্ত লম্বা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াই, ক্যালিফোর্নিয়া, টেক্সাস ও ফ্লোরিডার দক্ষিণ অংশের তুলনামূলক উষ্ণ জলবায়ুতে রেইনবো ইউক্যালিপটাস ভালো হয়। এখানে গাছগুলো উচ্চতায় হয় ১০০ থেকে ১২৫ ফুট (৩০-৩৮ মিটার)। এই গাছটির উচ্চ বাণিজ্যিক মূল্য আছে।







