গৃহ শিক্ষকের সাথে প্রেম, বেড়েছিল ঘনিষ্ঠতা, অতঃপর শেষ পরিনতি মৃত্যু। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের স্বরূপনগর থানার বাঁকড়া-গোকুলপুর গ্রাম পঞ্চায়েতের ছোট বাঁকড়া গ্রামে। মৃতার নাম পায়েল সরকার(১৮)।
সূত্রের খবর, বাঁকড়া গ্রামের বাসিন্দা পায়েল সরকার তেঁতুলিয়া শহিদ নুরুল ইসলাম কলেজের বাংলা বিভাগে প্রথম বর্ষে ছাত্রী। স্থানীয় এক গৃহ শিক্ষক অনুপ রায়ের কাছে মৃত পায়েল সরকার পড়াশোনা করতো। গুরু-শিষ্যার সম্পর্ক ধীরে ধীরে প্রেমের সম্পর্কে পরিণত হয়। বারে দুজনের মধ্যে ঘনিষ্ঠতা।
অভিযোগ, শিক্ষক অনুপ রায়ের ফোনে তাদের একাধিক অন্তরঙ্গ মুহূর্তের ছবি ছিল। মৃত পায়েল সরকার বার বার সেগুলো ফোন থেকে ডিলিট করার জন্য অনুরোধ করলেও কথা শোনেনি অনুপ রায়।
পরিবার সূত্রে খবর, শনিবার রাতে কোনো কারণ বশত ঝামেলা হয় অনুপ রায় ও মৃতা পায়েল সরকারের মধ্যে। রবিবার সকালে বহুক্ষন তার ঘরের দরজা বন্ধ থাকায় বাড়ির লোক প্রথমে তাকে ডাকাডাকি শুরু করে। বহুবার দেকেও তার সারা না পেলে বাড়ির লোক ওই তরুণীর ঘরের দরজা ভেঙ্গে ঢুকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করে।
খবর দেওয়া হয় স্বরুপনগর থানায়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। মৃতার পরিবারের দাবি তাদের মেয়েকে আত্মহত্যা করতে বাধ্য করেছে অভিযুক্ত। অভিযুক্ত অনুপ রায়কে গ্রেফতার করেছে পুলিশ।







