সন্দেশখালির তৃণমূল ব্লক সভাপতি দিলীপ মল্লিক ও পাশাপাশি ২জনের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ নিয়ে, মঙ্গলবার আদালতের দ্বারস্থ হয়েছিলেন নির্যাতিতা।এই ঘটনার শুনানিতে বুধবার দিন আদালত নির্যাতিতার বাড়িতে ২৪ ঘন্টা পুলিশি নিরাপত্তার নির্দেশ দেন।
বিগত বছরের ১৫ই মে রাতের বেলায় নির্যাতিতা তৃণমূল নেতা দিলীপ মল্লিক সহ তিন জনের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগ সন্দেশখালির মাঝপাড়া অঞ্চলে নির্যাতিতাকে ওই নেতা ও বাকি দুইজন তুলে এনে গণধর্ষণের চেষ্টা করে তারা। নির্যাতিতার চিৎকারে স্থানীয়রা দৌড়ে এলে তারা তাকে ফেলে পালিয়ে যায়। এই মামলার শুনানিতে আদালতের নির্দেশ নির্যাতিতার বাড়িতে ২৪ ঘন্টা পুলিশ নিরাপত্তার।
তদন্তের অগ্রগতির রিপোর্ট সোমবার পরবর্তী শুনানিতে পুলিশকে জমা দিতে হবে । পাশাপাশি রাজ্যও জানিয়েছে , তদন্ত এগিয়েছে ও তার চার্জশিট সোমবার জমা দেওয়া হবে।
নির্যাতিতা আরো অভিযোগ এই ঘটনার পর সাত মাসের বেশি সময় কেটে গেলেও অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ কোনও রকম ব্যবস্থা নেয়নি বলে। সেই কারণে বাধ্য হয়েই নির্যাতিতা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন মঙ্গলবার দিন।







