শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদে পদত্যাগের পরই দেশ ছেড়েছেন। বর্তমানে তিনি এখনো ভারতেই আছেন।বাংলাদেশ সরকার থেকে বাতিল করা হলো প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট। ভারত সরকার এরই মাঝে তার ভিসার মেয়াদ বৃদ্ধি করে।
বাংলাদেশ সরকার মঙ্গলবার জানান , তারা প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাশাপাশি আরো ৯৭ জনের পাসপোর্ট বাতিল করে। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, গুম ও জুলাই গণহত্যার সঙ্গে জড়িত থাকায় সরকার শেখ হাসিনা সহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল করেছে।
কিছুদিন আগেই নতুন মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারির নোটিশ জারি করেছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পাশাপাশি মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকি, বাংলাদেশ পুলিশের প্রাক্তন আইজি আহমেদের বিরুদ্ধেও গ্রেফতারি নোটিশ জারি করা হয়। মোট ১২ জনের বিরুদ্ধে পরোয়ানা জারি হয়েছে। বাংলাদেশ সরকার আগামী ১২ ফেব্রুয়ারির মধ্যে হাসিনা-সহ ১২ জনকে হাজিরার নির্দেশ দেয়। জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি মেজর জেনারেল ফজলুর রহমান বলেন, ভারত যদি শেখ হাসিনাকে না পাঠায়, তাহলে অনুমতি সাপেক্ষে ভারতে গিয়ে তাঁকে জেরা করবে কমিশন।a







