ফ্যাটি লিভার অসুখটি এখন ঘরে ঘরে। আমাদের মতো ভাত-রুটি খাওয়া দেশে এই রোগ যে ছেয়ে যাবে, এটা বিশেষজ্ঞরা সহজেই অনুমান করতে পারেন। আসলে কার্বোহাইড্রেটের সঙ্গে এই রোগের বিশেষ যোগাযোগ রয়েছে। আর আমাদের ডায়েট কার্বোহাইড্রেট প্রধান হওয়ায় ভারতে এই অসুখ বেশি দেখা যায়।
তবে এখনও জনগণের মধ্যে এই রোগ নিয়ে তেমন একটা সচেতনতা নেই। আদতে রোগের প্রারম্ভিক পর্যায়ে তেমন একটা সমস্যা পরিলক্ষিত হয় না বলেই অধিকাংশই এই রোগ নিয়ে। যদিও এই অসুখ থেকে লিভার সিরোসিস, লিভার ফেলিওর হতে পারে। তাই সাবধান হওয়া জরুরি।
লিভারে কিছুটা ফ্যাট থাকে। তবে আমাদের জীবনযাত্রা ও খাদ্যাভ্যাসের ভুলে এই অঙ্গে ফ্যাট আরও জমতে পারে। এই পরিস্থিতির মোকাবিলা করবেন কী ভাবে? সমস্যা সামাধানে ৫ খাবার ডায়েটে রাখতে বলছেন বিশেষজ্ঞরা।
ফ্যাটি লিভারের সেরা খাবার কোনগুলি ?
হলুদ – হলুদের কারকিউমিন ফ্যাটি লিভারের জন্য সেরা। ফ্যাটি লিভার (Fatty Liver Best Foods) হলে এএলটি ও এএসটি নামের দুটি উৎসেচকের পরিমাণ অনেকটা বেড়ে যায়। এই দুটিকে নিয়ন্ত্রণে রাখে কারকিউমিন।
রসুন – রসুনের অ্যালিসিন নামক সালফার যৌগ ফ্যাট গলাতে সাহায্য করে। এছাড়াও, এটি লিভারের উৎসেচকগুলির মাত্রা ঠিক রাখে।
ওটস – ওটস একটি হোলগ্রেন খাবার। এর মধ্যে ফাইবারের পরিমাণ বেশি। এটি প্রদাহ নাশ করে। তাই অ্যান্টিইনফ্লেমেটরি উপাদান হিসেবে লিভারের জন্য ভাল ওটস।
মাছ – ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের সমৃদ্ধ উৎস মাছ। নিয়মিত মাছ খেলে ফ্যাটি লিভারের আশঙ্কা বেশ কিছুটা কমে।
সবুজ রঙের শাক – সবুজ রঙের শাকগুলি ফ্যাটি লিভারের মহৌষধি বললেও কম বলা হয়। কারণ এই ধরনের শাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। পুঁই, পালং, কলমি, হেলেঞ্চা, কচু, কুলেখাড়া, লাউশাকের মতো শাক নিয়মিত পাতে রাখুন। এর মধ্যে পালং শাক লিভারের জন্য সেরা।






