অফবিট

মহাকুম্ভতে মাংস ! খবর পেয়েই কুড়ুল নিয়ে ছুটলো সাধু বিশদে জানুন

মহাকুম্ভকে কেন্দ্র করে অনেক ঘটনায় সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে আছে। কিন্তু এরই মাঝে একটি ভিডিও এসেছে যেটা সমাজমাধ্যমে শোরগোল ফেলে দিয়েছে।
ভিডিওতে দেখা যাচ্ছে মহাকুম্ভ মেলাতে  একটি জটাধারী, গেরুয়া বস্ত্র ধারী সাধু কুড়ুল হাতে নিয়ে কালো তাবুর দিকে এগিয়ে যাচ্ছে। তাঁবুর সামনে থাকার রান্নার ঢাকা সরাতেই ক্রোধে ফেটে পরে ওই সাধু পাশে ছিল আরো কয়েকজন। কারণ ওই তাঁবুতে থাকা দম্পতি মাংস রান্না করেছিলেন।
সাধু মাংস দেখতে পেয়েই কুড়ুল দিয়ে সেই রান্না টান মেরে মাটিতে ফেলে দেন। ক্রোধের বশে সাধু ওই দম্পতি এবং তাবুর উপরে চালান তান্ডব লীলা। তাঁদের অপরাধ, কুম্ভ মেলায় তাঁরা কেন মাংস রান্না করেছে? তাই কুড়ুল দিয়ে তাবু কেটে ফেলেন সাধু। পাশাপাশি তাবুর ভিতরে থাকা ব্যাক্তিকে বেশ কয়েকটি মারধোর করেন তিনি। ক্রোধের বশে মহিলাকেও আক্রমণ করতে যায়। কিন্তু মহিলাকে শেষ অবধি কোনও আঘাত করেননি তাঁরা।
ওই দম্পতিকে অবিলম্বে ওই স্থান পরিষ্কার করে কুম্ভ প্রাঙ্গন ত্যাগ করার জন্য বলা হয়। প্রসঙ্গত, কুম্ভ মেলায় প্রত্যেক বার আগমন ঘটে কোটি কোটি ভক্তের। এমনকি প্রয়াগরাজ শহরকে সম্পূর্ণ নিরামিষ বলেও ঘোষণা করা হয়েছে। সেখানে মাংস রান্না করায় রেগে আগুন অধিকাংশ। ভিডিও করছিলেন যে ব্যাক্তি তিনি বার বার বলতে থাকেন, “কুম্ভ পে মুরগা ক্যায়সে পাকায়া”, অর্থাৎ “কুম্ভ মেলায় কী করে মাংস রান্না করলে?”। ভিডিও গ্রহণকারীর আরও অভিযোগ করে ওই ব্যাক্তি নাকি মদ্যপ অবস্থায় ছিলেন। সেই সময় সাধু মুখে ছিল হর হর মহাদেব ধ্বনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.