দেশ

সরস্বতী পুজো নাকি জুম্মার নামাজ ! পবিত্র শুক্রে কি পালন হবে ভোজশালায়? মিলল সুপ্রিম নির্দেশ

জ্ঞানবাপী নিয়ে যখন বিতর্ক চলছে , তারই মাঝে এবার মধ্যপ্রদেশের ভোজশালা এলো শিরোনামে । সুপ্রিম নির্দেশ অনুযায়ী , শুক্রবার হিন্দু এবং মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষই নিজের নিজের ধর্মীয় উপাসনা করতে পারবেন দরগা চত্বরে । শুক্রবার অর্থাৎ ২৩ তারিখ , একদিকে হিন্দুদের সরস্বতী পুজা , অপরদিকে মুসলিম সম্প্রদায়ের জুম্মার নামাজ । এই দুই সম্প্রদায়ের অনুষ্ঠানই পালন হবে ভোজশালায় । জানা গিয়েছে , বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের এই নির্দেশ আসার পরই , উপযুক্ত ব্যবস্থা নিতে চলেছে প্রশাসন।

২৩ জানুয়ারি , শুক্রবার একই দিনে জুম্মার নমাজ এবং বসন্ত পঞ্চমী অর্থাৎ সরস্বতী পুজো পড়ায় সুপ্রিম নির্দেশ , ভোজশালায় দুপুর ১টা থেকে ৩টে অবধি একটি নির্দিষ্ট স্থানে জুম্মার নমাজ পাঠ করা হবে । স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মানুষরা সেই নামাজ পাঠ করে , বিতর্কিত জায়গা ছেড়ে চলে যাবেন। একই ভাবে হিন্দুরা সরস্বতী পুজো করতে পারে , কিন্তু পূজো আচার অনুষ্ঠান সমাপ্ত হলে তাদের ভোজশালা ছেড়ে চলে যেতে হবে ।

প্রসঙ্গত মধ্যপ্রদেশের ধার শহরের ভোজশালা , প্রায় হাজার বছরের পুরানো একটি বিতর্কিত সৌধ। মুসলিম সম্প্রদায়ের দাবি ভোজশালা আসলে মসজিদ। তবে হিন্দুদের দাবি এটি মসজিদ নয় রাজা ভোজ সরস্বতী মন্দির তৈরি করেছিলেন। এই নিয়ে বিতর্ক শুরু হলে সরকারি নিয়ম তৈরি করা হয় , যে নিয়মানুযায়ী সপ্তাহে দু’দিন হিন্দু – মুসলিম দুই ধর্মের মানুষ নিজেদের নিজেদের ধর্মীয় আচার পালন করে। এবং বাকি দিনগুলিতে এখানে প্রবেশের অনুমতি রয়েছে। তবে পুজো বা নমাজ করা যায়না।

তবে ২০২২ সালে এই নিয়মে বদল চেয়ে , হিন্দুত্ববাদী সংগঠন হাই কোর্টের দ্বারস্থ হয় । তাদের দাবী ২০০৩ সালের একটি নোটিস করে ভোজশালায় মুসলিমদের নমাজের অধিকার দেওয়া হয়েছিল , কিন্তু আদতে এটি একটি হিন্দু মন্দির। তাই সেখানে শুধু হিন্দুদের আচার অনুষ্ঠানই পালন হবে। পাশাপাশি , এই সৌধের বৈজ্ঞানিক সমীক্ষাও চালাচ্ছে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া বা এএসআই। তারা এই সৌধ থেকে ৯৪ টি মূর্তিও পেয়েছে । তবে এইসব বিতর্কের মাঝেই ২৩ জানুয়ারির জন্য , দুই ধর্মের মানুষরাই নিজেদের রীতি পালন করতে পারবেন ভোজশালায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.