বর্তমান সময়ে দাঁড়িয়ে বলিউডের অন্যতম জনপ্রিয় পরিচালকের তালিকায় রয়েছে সঞ্জয় লীলা বনশালির নাম। চলচ্চিত্র জগতকে একাধিক হিট সিনেমা উপহার দিতে দেখা গেছে এই পরিচালককে। এবার ২০২৬-এর প্রজাতন্ত্র দিবসে দিল্লি রাজপথে এই ভারতীয় সিনেমা জগতকে বিশেষভাবে সম্মাননা জানানো হবে। এমনকি এই বিশেষ ইতিহাস রচনা হবে ভারতীয় চলচ্চিত্র জগতে স্বনামধন্য পরিচালক সঞ্জয় লীলা বনশালির তত্ত্ববোধনায়।
‘হাম দিল দে চুকে সনম’, ‘দেবদাস’, ‘বাজিরাও মাস্তানি’। ‘পদ্মাবত’, ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’-এর মতো সিনেমার মাধ্যমে ভারতীয় চলচ্চিত্র জগতকে সমৃদ্ধ করেছেন পরিচালক সঞ্জয় লীলা বনশালি। এবারে তিনি ভারতীয় সিনে জগতে এক নতুন মাইলস্টোন তৈরি করতে চলেছেন। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক সূত্রে জানা গেছে, ২৬ শে জানুয়ারি সাধারণতন্ত্র দিবস উপলক্ষ্যে ভারতীয় বিনোদন দুনিয়া নিয়ে বিশেষ একটি ট্যাবলো নির্মীত হতে চলেছে। ভারতীয় চলচ্চিত্র জগতকে সম্মান জানানোর এই উদ্যোগে তৈরি করার বিশেষ ট্যাবলোর গুরু দায়িত্ব রয়েছে পরিচালকের হাতে।
২৬ শে জানুয়ারি এই বিশেষ দিনে ভারতের রাজধানী দিল্লির রাজপথে বেরোনো কুচকাওয়াজেই প্রদর্শিত হবে পরিচালকের নির্মিত এই বিশেষ ট্যাবলো। প্রজাতন্ত্র দিবসে এই বিশেষ প্রদর্শন ভারতীয় সিনেমার ইতিহাসে নতুন পালক হিসেবে যোগ হতে চলেছে। এমনকি কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের উদ্যোগে পরিচালককে শামিল করায় বেশ খুশি সিনে প্রেমীরা। এছাড়াও এই বিশেষ কার্যক্রমের মাধ্যমে চলচ্চিত্র জগতের প্রতি পরিচালক সঞ্জয় লীলা বনশালির অবদান আরো কয়েক গুন বেড়ে যাবে।







