রাজ্য

‘নবজোয়ার’এর ৩৪ তম দিনে শুভেন্দু-গড়ে অভিষেক, জানুন বিস্তারিত

নবজোয়ার যাত্রার ৩৪ তম দিনে আজ শুভেন্দু-গড়ে পদার্পণ করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পশ্চিম মেদিনীপুরের সবংয়ে দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক সেরে দুপুর ৩টে নাগাদ পটাশপুরে পৌঁছবেন তিনি। সেখানে জনসংযোগের পর যাবেন এগরায়। সেখানে রোড শো করবেন অভিষেক।

 

পটাশপুর এলাকায় বিপুল সমাগম হওয়ার কথা। সেখান থেকে নবজোয়ার যাত্রা আসবে খড়াই বাজার হয়ে এগরা। এগরা থেকে কুদি ও পানিপারুল রুটে রোড শো করে দেপাল হয়ে মইতানা শহিদ বেদিতে মাল্যদান কর্মসূচি বর্তমান। সন্ধ্যায় ৩৫০ বছরের পুরনো জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে মাজনা রুট ধরে কাঁথিপুর এলাকায় প্রবেশ করবে অভিষেকের কনভয়।

 

এগরায় রোড শো করবেন অভিষেক। এরপর রামনগরে মন্দিরে পুজো দিয়ে কাঁথিতে পৌঁছবেন। শুভেন্দু অধিকারীর বাড়ির এক কিলোমিটার দূরে আজ রাত্রিবাস করার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.