চীনে রয়েছে পোষা প্রাণীদের জন্য পেট ক্যাফে। যেখান থেকে একসঙ্গে ১০০ টি কুকুর পালিয়ে একইসঙ্গে পাশের একটি শপিংমলে ঢুকে পড়ে। এর ফলে শপিংমলে বেঁধে যায় হুলুস্তুল কাণ্ড। এতো কুকুরকে সামাল দিতে হিমসিম খেয়ে যান সেখানকার নিরাপত্তা কর্মীরা। কিছুদিন আগেই এই ঘটনা ঘটে চিনের শেনজেন শহরে।
সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে জানা যায়, শেনজেন শহরের একটি পেট ক্যাফেতে ১০০টি হাস্কি জাতের কুকুর ছিল।
অনেকদিন পর ক্যাফের মালিক ফিরে আসার আনন্দে আদুরে কুকুরেরা খুবই উত্তেজিত হয়ে পরে। ক্যাফের দরজা হঠাৎই খোলা পেয়ে ছুটে বাইরে বেরিয়ে যায় তারা এবং হুড়মুড়িয়ে ঢুকে পড়ে পাশের শপিংমলে। এরপর সেখানে ঢুকে কুকুরগুলো উত্তেজিতভাবে ছুটোছুটি করতে থাকে। এই সময় এই ঘটনায় ভয় পেয়ে যান অনেকে। তবে শপিংমলে কেনাকাটা করতে আসা বা শপিংমলে কর্মরত কোনো ব্যাক্তির কারো কোনো ক্ষতি করেনি ওই হাস্কিরা।
অপরদিকে এই খবর পেয়েই ওই পেট ক্যাফের কর্মীরা ছুটে আসেন এবং কুকুরদের এক এক করে সেখান থেকে ক্যাফেতে ফেরত নিয়ে আসতে থাকেন। তবে একসঙ্গে ১০০টি কুকুরকে সহজে ধরা করা সম্ভব হয়নি। ওই শপিংমলে আসা অনেক গ্রাহকরাও ওই হাস্কিদের ধরতে সহায়তা করেন।
ঘটনাটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এমনকি বিভিন্ন সংবাদমাধ্যমেও প্রকাশিত হয়েছে ঘটনাটি।







