জেলা

আতশবাজি শিল্পে নবযুগের সূচনা: রাজ্যে গড়ে উঠছে ‘বাজি ক্লাস্টার’

ক্ষুদ্র কুটির শিল্পের মর্যাদা দিয়ে আতশবাজি উৎপাদনে নতুন দিশা রাজ্য সরকারের। পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী আতশবাজি শিল্পকে সুসংগঠিত, নিরাপদ ও আধুনিক পথে নিয়ে যেতে অভিনব পদক্ষেপ রাজ্য সরকারের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আতশবাজি শিল্পকে ক্ষুদ্র ও কুটির শিল্পের মর্যাদা দেওয়ার পর এবার রাজ্যজুড়ে গড়ে উঠছে বিশেষ ‘বাজি ক্লাস্টার’।

সরকারি সূত্রে জানা গেছে, প্রথম পর্যায় ৬টি জেলায় এই প্রকল্প শুরু হচ্ছে উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, জলপাইগুড়ি, হাওড়া ও দার্জিলিংয়ে। ইতিমধ্যেই জেলা প্রশাসন সারা বাংলা আতশবাজি সমিতির সভাপতি বাবলা রায়কে এই বিষয় নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা করেছেন। প্রতিটি ধাপেবিভিন্ন জেলায় একটি করে ক্লাস্টার তৈরির পরিকল্পনা নিয়েছে রাজ্য। এই ক্লাস্টারগুলিতে ছোটো ছোটো বাজি কারখানাগুলিকে নির্দিষ্ট এলাকায় একত্রিত করা হবে। যার ফলে উৎপাদন প্রক্রিয়া হবে আরও নিরাপদ, পরিবেশবান্ধব ও নিয়মতান্ত্রিক। পাশাপশি কমবে দুর্ঘটনার ঝুঁকি কমবে এমনকি শিল্পে যুক্ত হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগও বাড়বে।

গত বছর পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে অবৈধ বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের পর থেকেই রাজ্য সরকার আতশবাজি শিল্পের নিরাপত্তার ক্ষেত্রে তৎপরতা দেখা গেছে। তারপরেই ‘বাজি ক্লাস্টার’ প্রকল্পের রূপরেখা তৈরি হতে দেখা যায়। পরিবেশবান্ধব প্রযুক্তি ও দূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থারের মাধ্যমে এই ক্লাস্টারগুলিতে আধুনিক আতশবাজি উৎপাদন শুরু হবে বলে সরকারি মহল সূত্রে জানা গেছে। সরকারের এই পদক্ষেপে আতশবাজি ব্যবসায়ীদের মুখে ফুটেছে চওড়া হাসি। তাঁদের মতে, সংগঠিত পরিকাঠামো গড়ে উঠলে রাজ্যে আতশবাজি উৎপাদনের মান বৃদ্ধি হবে। পাশাপাশি দেশ-বিদেশের বাজারে ‘বাংলা বাজি’র চাহিদা আরো কয়েকগুণ বেড়ে যাবে।

রাজ্য সরকার আশা করছে প্রথম পর্যায় ৬টি বাজি ক্লাস্টার সফলভাবে চালু হতে চলেছে। আগামী কয়েক বছরের মধ্যেই রাজ্যের প্রতিটি জেলায় এই ব্যবস্থা ছড়িয়ে পরবে। এই নতুন ব্যবস্থার ফলে দুর্ঘটনা ও দূষণ উভয়ের আশঙ্কা অনেকটাই কমবে। পাশাপাশি সুরক্ষিত হবে বহু মানুষের জীবন জীবিকা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.