রাজ্য

‘বাংলার মানুষ দেখতে চায় অভিষেক কবে অ্যারেস্ট হন’, ‘দিল্লি চলো’ কর্মসূচি ঘিরে বিস্ফোরক দিলীপ

কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে আজ ও মঙ্গলবার দিল্লিতে তৃণমূলের মেগা কর্মসূচি। তৃণমূলের উক্ত কর্মসৃচি ঘিরে কটাক্ষের ঝড় বয়েছে বিরোধীদের তরফ থেকে। সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী থেকে দিলীপ ঘোষ; বাদ পড়েননি কেউই। সোমবার ফের রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হলেন দিলীপ ঘোষ।

এদিন রাজধানীতে যুযুধান দুই শিবিরের কর্মসূচি শুরু হওয়ার আগে বিজেপিকে অস্বস্তিতে ফেলার জন্য নতুন হাতিয়ার এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়দের হাতে। বাঁকুড়ার বিষ্ণুপুরে শনিবার দেওয়াল চাপা পড়ে যে তিনটি শিশুর মৃত্যু হয়েছে, তাদের পরিবার কেন্দ্রীয় সরকারের আবাস যোজনার টাকা পায়নি বলে অভিযোগ তৃণমূলের।

রবিবার দিল্লি পৌঁছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সুর চড়ান, বলেন, ‘বাংলার প্রাপ্য টাকা না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে। পারলে আটকে দেখাও।’ অভিষেকের এই চ্যালেঞ্জ নিয়ে দিলীপের তোপ, ‘দিল্লি পৌঁছালে ডু অর ডাই। তার আগেই তো অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাচ্ছে মানুষরা। যাদেরকে লোভ দেখিয়ে এসি বাসে নিয়ে গেছেন। তারা নিশ্চিন্তে আগে দিল্লি পৌঁছন। তার আগে তো ধর্নাকারি টিচাররা পৌঁছে যাচ্ছেন। আসলে দিদি প্রধানমন্ত্রী হবে এটা কেউ খাচ্ছে না। তাই দিল্লিতে হাল্লাগোল্লা করে হাওয়া তোলার চেষ্টা করছে। যাতে বোঝাবে টিএমসি লড়াইতে আছে।’ চড়ছে রাজনৈতিক পারদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.