রাজ্য

গ্রামের দুঃস্থ মানুষদের শীতবস্ত্র বিতরণ করল অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা!

শীত আসন্ন গ্রামের দুঃস্থ মানুষদের পাশে দাঁড়াতে সুদূর বারাসাত থেকে ক্রান্তি ব্লকের ধোলাবাড়িতে পদ্মশ্রী মানবসেবা সদন হাসপাতালে গ্রামের দুঃস্থ মানুষদের শীতবস্ত্র বিতরণ করা হলো। উদ্যোগে বারাসতের কতিপয় অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা এবং সহযোগিতায় পদ্মশ্রী করিমুল হক। এদিন ধোলাবাড়ি গ্রামের দুঃস্থ ৫০ জনের কম্বল তুলে দেওয়া হয়।

ননীগোপাল দাস, সুহাস চক্রবর্তী, প্রবীর চন্দ্র,চন্দন পাল, অলক বোস, মিরা সরকার, শিখা ভট্টাচার্য, শৃতি কোনা বোস আর্থিক সহায়তায় আজকের এই কম্বল বিতরণ করা হলো। এ বিষয়ে উদ্যোক্তাদের পক্ষে ননী গোপাল দাস জানালেন, আমাদের ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে পদ্মশ্রী করিমুল হক মহাশয়ের গ্রামের দুঃস্থ মানুষদের পাশে দাড়িয়ে সামান্যতম সহায়তা করতে পেরে নিজেরা গর্ববোধ করছি পদ্মশ্রী করিমুল হক মানুষের সেবায় নিয়োজিত থাকায় তারা ধন্যবাদ জানিয়েছেন। পদ্মশ্রী করিমুল হক বারাসাত অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা এই মহৎ উদ্দেশ্যকে অনেক ধন্যবাদ জানিয়েছেন। এলাকার মানুষ এই শীতে সহায়তা পেয়ে খুবই খুশি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.