রাজ্য

আর জি করের ঘটনায় অভিযুক্ত দের জামিনের প্রতিবাদে কলেজ স্ট্রিট মোড় অবরোধ

আর জি করের ঘটনায় অভিযুক্ত দের জামিনের প্রতিবাদে কলেজ স্ট্রিট মোড় অবরোধ এস এফ আই এর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দোষী দের আড়াল করার চেষ্টা করছেন। এই অভিযোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল দাহ করে প্রায় আধ ঘণ্টা ধরে কলেজ স্ট্রিট মোড় অবরুদ্ধ করে দিলেন এস এফ আই কর্মীরা। এদিন দেবাঞ্জন দে র এস এফ আই এর রাজ্য সম্পাদকের নেতৃত্বে রাজ্য ও কেন্দ্রের সেটিংয়ের তথ্য দিয়ে প্রতিবাদ জানাল এস এফ আই। তাদের অভিযোগ একের পর এক ক্রিমিনাল দের জামিন হয়ে যাচ্ছে। এমন কি সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মন্ডলের জামিন মঞ্জুর হয়েছে। এদিন রাজ্যের সঙ্গে কেন্দ্রের সেটিংয়ের ফলে অপরাধীরা ছাড়া পেয়ে যাচ্ছেন বলে অভিযোগ করলেন এস এফ আই এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে। তার অভিযোগ সন্দীপ ঘোষ একনম্বর ক্রিমিনাল তার জামিন হয়ে যাচ্ছে। টালা থানার ওসি যার বিরুদ্ধে তথ্য লোপাট করার অভিযোগ তার জামিন হয়ে যাচ্ছে। তাদের হুশিয়ারি কাদম্বিনী খুন ও ধর্ষনের ঘটনায় তারা শেষ দেখেই ছাড়বেন। যতদিন কাদম্বিনী বিচার হচ্ছে না তত দিন তাদের লড়াই চলবে। তারা রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়ে যাবে। শুধু তাই নয় কাদম্বিনী বিচারের দাবিতে সেটিং হতে দেব না বলে স্লোগানে মুখরিত হন তারা। তিলোত্তমা ভেবে না সেটিং হতে দেব না এই স্লোগান উঠে অবরোধ কর্মসূচির মধ্যে দিয়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর কুশপুতুল দাহ করার মাধ্যমে এদিন দোষীদের ছাড়া পেয়ে যাওয়া নিয়ে তীব্র প্রতিবাদ জানাল রাজ্যের এস এফ আই এর কর্মীরা।
কলেজ স্ট্রিট মোড়ে অবরোধ এস এফ আই এর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.