রাজ্য

দক্ষিণী অভিনেতা বিজয় থলাপতি ঘোষণা করলো তার দলের নাম,কি বার্তা দিচ্ছেন তিনি ?

লোকসভা নির্বাচনের আগেই রাজনীতির ময়দানে নামলেন দক্ষিণী অভিনেতা বিজয় থলাপতি।এর আগে জানা গেছিল যে তিনি নিজের রাজনৈতিক দল প্রতিষ্ঠা করতে চান।অবশেষে প্রকাশ্যে এলো তার দলের নাম।

শুক্রবার একটি প্রতিবেদনে দক্ষিণী অভিনেতা থলপতি বিজয় জানান যে, তাঁর রাজনৈতিক দলের নাম হবে Tamizhaga Vetri Kazhagam। যার আক্ষরিক অর্থ করলে দাঁড়ায় তামিলনাড়ু ভিক্টর পার্টি।শুক্রবার ইলেকশন কমিশনের কাছে দলের নাম নথিভুক্ত করার আবেদন পেশ করবেন বিজয়। তিনি জানান যে ২০২৬এর লোকসভা নির্বাচনে তিনি দাঁড়াবেন।মানুষের দাবী পূরণেরও আশ্বাস দেন তিনি।
এর আগেও বহু তারকারা রাজনীতির ময়দানে পা দিয়েছেন। এই ঘটনার সর্বপ্রথম দৃষ্টান্ত জয়ললিতা।নির্বাচনী কমিশনে যাওয়ার আগে শোনা যায় যে বিজয় এর এক পরিষদীয় বৈঠক এ প্রায় ২০০জন সদস্য হাজির ছিল। সূত্র মারফত জানা গেছে যে ইতিমধ্যেই নাকি দলের সাধারণ সম্পাদক এবং কোষাধ্যক্ষও নিযুক্ত করা হয়ে গিয়েছে।২০২৪ সালের নির্বাচনে বিজয় কোনও দলকে সমর্থনও করবেন না ও নির্বাচনে অংশও নেবেন না বলেই জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.